বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

আবু আবিদের দূর্বার তারুণ্যের আয়োজন- ‘সবাই দেখবে কক্সবাজার।’

সিনিয়র সাংবাদিক (সাঈদুর রহমান রিমন):
জানুয়ারি ২৩, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ
পঠিত: ৭৪ বার

খুবই চমৎকার উদ্যোগ, খু-উ-ব ব্যতিক্রম। কক্সবাজারে সবাই যান নিজেরা নিজেদের আনন্দ উপভোগ করতে, সেখানে দূর্বার তারুণ্য যাচ্ছে ‘সৈকত শিশুদের’ আনন্দে উচ্ছাসে মাতিয়ে রাখতে।

অভাবনীয় চিন্তা ভাবনা, শীর্ষ মানবিকতার অপূর্ব নিদর্শন। এমন উদ্যোগকে স্যালুট জানানো ছাড়া আর কোনো বিকল্প নেই।

দূর্বার তারুণ্য অবশ্য এ শিশুদের সুবিধা বঞ্চিত ও এতিম হিসেবে আখ্যায়িত করেছে। সংস্থাটি এ কর্মসূচির নাম দিয়েছে ‘সবাই দেখবে কক্সবাজার।’ আয়োজনটি জাঁকজমকপূর্ণ ভাবে সফল করতে মুখ্য ভূমিকা পালন করছেন দূর্বার তারুণ্য’র চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক সোহাগ আরেফিন।

এ উপলক্ষে আগামী ২৬ শে জানুয়ারি সৈকতের লাবনী পয়েন্টস্থ হোটেল সি ওয়ার্ল্ডে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

কর্মসূচির মূল উদ্যোক্তা দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ ধারনা করছেন, অনুষ্ঠানে দুই শতাধিক শিশুর উপস্থিতি থাকবে। তাদের নিয়ে দিনভর সৈকত ভ্রমণ, খাওয়া-দাওয়া, নানা রকম খেলাধুলা, সৈকতের পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতামূলক আলোচনা এবং পুরস্কার বিতরণের ব্যবস্থা রয়েছে। তাছাড়া অনুষ্ঠানটি আনন্দময় করে তুলতে ছড়া, কবিতা আবৃত্তি, যেমন পারো তেমন সাজো, সংগীতানুষ্ঠানসহ উদ্যোগ রয়েছে নানাকিছুর।

ব্যতিক্রম এ আয়োজন ইতিমধ্যেই কক্সবাজার এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। সেখানকার দৈনিক রুপালী সৈকত পত্রিকা সম্পাদক আবুল হাসান বলেছেন এমন মানবিক উদ্যোগকে শুভেচ্ছা জানাতে আমরা উপস্থিত থাকার চেষ্টা করব। পাশাপাশি শিশুদের আনন্দ উচ্ছ্বাসকে আলাদা কাভারেজ দিতেও আমাদের উদ্যোগ থাকবে।

দৈনিক মেহেদী পত্রিকার নির্বাহী সম্পাদক মোহামদ নাজিম উদ্দিন জানিয়েছেন, আমরা এমন অনুষ্ঠানের শুভেচ্ছাস্বরুপ মিডিয়া পার্টনারের ভূমিকা পালনের জন্যও প্রস্তুত রয়েছি। দৈনিক গণসংযোগ পত্রিকার নির্বাহী সম্পাদক জাহেদ হোসেনও মানবিক উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, সুবিধাবঞ্চিত শিশুদের সৈকত ভ্রমণকে আরো আনন্দময় করতে দৈনিক গণসংযোগ কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় র্য্যাবের অভিযানে ৩৯৫ বোতল ফেন্সিডিল’সহ আটক এক

সদর দক্ষিনে সড়ক দূঘর্টনায় মা-ছেলে নিহত

সেনাবাহিনী প্রধানের সাথে ডব্লিউজিইআইডি ভাইস চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে র‌্যাব-৭ এর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী মোঃ তৌহিদুল ইসলাম আটক

মানবপাচারে জড়িত ছিলেন সাবেক মন্ত্রী, এমপি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

গাজীপুরের শ্রীপুরে একটি মসজিদের সিড়িতে সহবাসের অভিযোগ, পাহাড়া দেয়া ইমাম বরখাস্ত

মা, বাবা ও ভাইয়ের কবরের পাশে শায়িত হলেন তোফাজ্জল

মধ্যরাতে সাতকানিয়ায় দুই ‘জামায়াত ক্যাডার’ গণপিটুনিতে নিহত

ক্লুলেস, যুবকের গলা কাটা লাশ উদ্ধার – হত্যায় জড়িত ১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় বিজয় দিবস পালিত