শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কিশোরগঞ্জে খেজুর রস খেতে এসে জয় বাংলা স্লোগান, আটক ১৫

ডেস্ক নিউজ:
ডিসেম্বর ২৭, ২০২৪ ৫:১১ পূর্বাহ্ণ
পঠিত: ১৮৭ বার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে এসে জয় বাংলা স্লোগান দিয়ে ১৫ জন আটক হওয়ার ঘটনা ঘঠেছে। তারা নেত্রকোনা থেকে খেজুরের রস খেতে পাকুন্দিয়া এসেছিলো। বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে পাকুন্দিয়া পৌরসদরের শ্রীরামদী এলাকা থেকে তাদের আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে দুপুরে আদালতে সোপর্দ করে পুলিশ। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন আটকের তথ্যটি নিশ্চিত করেছেন। আটকেরা হলেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের আরমান মিয়া (১৯), মোজাহিদুল ইসলাম জিহাদ (১৯), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত ১৮), ইকবাল হোসেন শুভ (১৮), রাহাতুল ইসলাম (১৯), ওয়াশেরপুর গ্রামের আবু সাঈদ (১৯), মো. রাজন (১৯), ইয়াসিন (২০), আরফিন শুভ (১৯), মাহফুজ আলম (১৭), অমিত (১৮), পূর্ব সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান শাওন (১৯), সাউদপাড়া গ্রামের আশিকুর

রহমান একান্ত (১৯) ও তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মন (১৮)। তারা প্রত্যেকেই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। জানা গেছে, শীত শুরুর পর থেকে পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন এলাকা থেকে খেজুরের রস খেতে আসেন আশপাশের কয়েক জেলার মানুষ। ভোর রাতেই আসতে হয় রস খেতে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় ১৫ জন যুবক খেজুরের রস খেতে আসে। এসময় তারা জয় বাংলা স্লোগান দিতে থাকে। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, জয় বাংলা স্লোগান দেয়ার সময় এলাকাবাসীর হাতে ওই ১৫ জন যুবক আটক হয়। পুলিশ তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিচারের বাণী কাঁদে নিরবে নিভৃতে,বিধবা রহিমার আহাজারি

কুমিল্লায় ২৯ কেজি গাঁজা’সহ আটক এক

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ইটভাটা দখলে নেন বেনজীরের শ্যালক

ইউনূসের সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

এইচএসসির ফলাফল প্রকাশ আজ, দ্রুত ফলাফল পেতে যা করবেন

কুমিল্লায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযানে ০৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ০১

কুমিল্লার চৌদ্দগ্রামে  বাল্য বিবাহ-উপজেলা প্রশাসনের অভিযান

কুমিল্লায় একই পরিবারের ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা: মাদক সংশ্লিষ্টতায় রক্তাক্ত বিভীষিকা

বুড়িচং ইউপি চেয়ারম্যান ও এসি ল্যান্ড এর বিরুদ্ধে ভুয়া সনদ দিয়ে খাস জমি বন্দোবস্ত’র দেওয়ার অভিযোগ

কুমিল্লায় র‍‍্যাবের জালে ৯৭ ফেন্সিডিলসহ আটক ০২