বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লায় অবহেলায় কাটলো জাতীয় কবির মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক:
আগস্ট ২৭, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ
পঠিত: ১২৮ বার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। দেশজুড়ে নানা আয়োজনে বিদ্রোহী কবিকে স্মরণ করা হলেও কুমিল্লায় এ বছর কোনো সরকারি বা বেসরকারি কর্মসূচি নেওয়া হয়নি।

জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, এবারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। ফলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।

এ নিয়ে কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, বর্তমানে জেলার আনুষ্ঠানিক সাংস্কৃতিক কর্মসূচি প্রায় নেই বললেই চলে। ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলই এখন বেশি গুরুত্ব পাচ্ছে। অথচ নজরুলের মতো সর্বজনীন কবিকে স্মরণ করার দিনটি আলোচনাসভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ ছিল।

উল্লেখ্য, কাজী নজরুল ইসলাম জীবনের একটি বড় অংশ কুমিল্লায় অতিবাহিত করেছেন। এখানেই তিনি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন বিভিন্ন সাহিত্যিক ও সাংস্কৃতিক মহলের সঙ্গে। ফলে কুমিল্লাবাসীর কাছে নজরুল শুধু জাতীয় কবিই নন, বরং আপনজন।

সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা মনে করছেন, কুমিল্লায় কবির মৃত্যুবার্ষিকীতে সরকারি-বেসরকারি উদ্যোগের অনুপস্থিতি দুঃখজনক এবং নজরুল চর্চাকে আরও পিছিয়ে দিচ্ছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাংবাদিক জুয়েল খন্দকারের বিরুদ্ধে কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়: নুর

কুমিল্লায় আইনজীবী সমিতিতে আ’লীগের দুই নেতা,বিক্ষুব্ধ আইনজীবীরা

শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের ১০০১ শিক্ষকের বিবৃতি

১২ সিটির মেয়র অপসারণ, প্রশাসক নিয়োগ

র‍‍্যাব ১১, এর অভিযানে ১৪৬ বোতল ফেন্সিডিল’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০২

কুমিল্লা দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ১

র‍্যাব এর অভিযানে ৯৭৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক