বুধবার , ১৮ জুন ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লায় র‌্যাব ১১ এর গোয়েন্দা পরিচয়ে সিএনজি চুরি,মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
জুন ১৮, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ
পঠিত: ৮৭ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব পরিচয়ে সিএনজি অটোরিকশা চিনতাইয়ের পর জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৭ জুন) রাত এগারো ঘটিকায় চৌদ্দগ্রাম থেকে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে মিয়াবাজার হাইওয়ে থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কুমিল্লা হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এএসপি) খায়রুল আলম জানান, গত ১৫ জুন পদুয়ার বাজার থেকে বুচ্চি-ভাঙ্গড্ডা সড়কে যাত্রী পরিবহন করা সিএনজি অটোরিকশায় যাত্রীবেশে উঠেন আল-মাহফুজ হৃদয় নামে এক ব্যক্তি। পথিমধ্যে চালকের সাথে আলাপকালে মাহফুজ অটোরিকশা চালক মনির হোসেনকে কুমিল্লার র‌্যাব-১১ (কুমিল্লা, শাকতলা) এর গোয়েন্দা অফিসার হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে সরকারী বাহিনীর ডিউটি করেছেন কিনা চালকের কাছে জানতে চান এবং তার মোবাইল নম্বরটি সংগ্রহ করে নেন। পরদিন (১৬ জুন) কল করে চালককে ১৭ তারিখ জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে আসতে বলেন। এ সময় চালকের সাথে দুই হাজার টাকা ভাড়া চুক্তি হয়।

পরে পূর্ব কথামত ১৭ তারিখ বিকেলে চালক মনির হোসেন জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে আল-মাহফুজকে নিয়ে মিয়াবাজার যাওয়ার পথে সুয়াগাজী বাজার নামক স্থানে পৌঁছালে আল-মাহফুজ মোবাইলে অন্যের সাথে কথা বলে অন্য একটি জায়গায় আকস্মিক অভিযানের কথা বলে গাড়ি ঘুরিয়ে রাজেশপুর ইকোপার্কে নিয়ে যায়। এরপর সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চালককে দুটি গামছা দিয়ে গাছের সাথে বেঁধে তার অটোরিকশাটি নিয়ে চলে যায়।

চালক মনির হোসেন বলেন, বৃষ্টির মধ্যে অন্ধকারে গাছের সাথে বেঁধে রাখা অবস্থায় আধা ঘন্টা চেষ্টার পর বাঁধন খুলতে সক্ষম হই। পাশ্ববর্তী একটি বাড়িতে সাহায্য না পেয়ে দেড় কিলোমিটার দূরে স্থানীয় একটি বাজারে গিয়ে গাড়ির মালিক আমার বড় ভাইকে কল করে ছিনতাইয়ের ঘটনাটি জানাই। আমার ভাই তৎক্ষণাৎ গাড়ির সেল সেন্টারে কল দিলে তারা গাড়িতে থাকা জিপিএস ট্র্যাকিং করে গাড়ির অবস্থান নির্ণয় করে। সাথে সাথে হাইওয়ে পুলিশের মোবাইল টিমকে জানালে চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আটগ্রামস্থ হোটেল ডলি রিসোর্টের সামনে থেকে গাড়িসহ কথিত র‌্যাবের গোয়েন্দা শাখার অফিসার, ছিনতাইকারী আল-মাহফুজ হৃদয়কে আটক করে তারা।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাবুদ্দীন জানান, ‘ছিনতাইকারী আল-মাহফুজের বিরুদ্ধে রংপুর ও কুমিল্লায় দুটি পৃথক মামলা রয়েছে। তাকে প্রধান আসামী করে চৌদ্দগ্রাম থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় র‍্যাব এর অভিযানে ৬৪ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেন্সিডিল’সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রতারণা ও ব্ল্যাকমেইলে জড়িত তানিয়া খানম ছনিয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃষককে আওয়ামী লীগের সভাপতি বানিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ করা হয়েছে

সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বশেষ বার্তা

চেয়ারেই বসে গেলেন শিক্ষার্থী প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি

বিনা পারিশ্রমিকে কবর খোঁড়া মনু ‍মিয়া আর নেই

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্য আটক

মেম্বার গ্রুপের দ্বন্দ্বে রণক্ষেত্র নাঙ্গলকোট, নিহত ২

ওরা আমাকে বিবস্ত্র করে অত্যাচার করেছে, আমার শরীরের দাগ শুকায়নি নির্যাতিত সাংবাদিক সালমা আক্তার

আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন