শুক্রবার , ৩১ মে ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লায় সদর দক্ষিনে আনারস গাছ কেটে তছনছ।

ঢাকা আউটলুক ডেস্ক :
মে ৩১, ২০২৪ ৯:২২ অপরাহ্ণ
পঠিত: ৪৩০ বার

নিজস্ব প্রতিবেদক//

#কৃষককে সহযোগিতা করা হবে-কৃষি কর্মকর্তা
#চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে-ওসি

 

আয় আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই, তোমার কাছেই বিচার দিলাম, এর বিচার তুমি করো, আমার পাশে দাঁড়ানোর মত কেউ নেই। যারা আমার আনারস গাছ কেটেছে তাদের তুমি বিচার করো- কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন কৃষক আবদুর রশীদ।

শুক্রবার (৩১ মে) মধ্যরাতে কে বা কারা লিজ নেওয়া তার ১৮০ শতক জমির অন্তত ২ হাজার আনারস গাছ কেটে দিয়েছে।

১৫ থেকে ২০ দিনের মধ্যে তার আনারস গাছ কাটার সময় হয়েছিলো। উপজেলার বারপাড়া ইউনিয়েনের বড় ধর্মপুর গ্রামের লালমাই পাহাড়ে এই ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, লালমাই পাহাড়ে লিজ নেওয়া বিশাল এলাকাজুড়ে আবদুর রশীদের আনারস বাগান। সেখানে ১৮০ শতক জায়গায় গড়ে উঠেছে আনারস বাগান। আনারস গাছগুলো দেখতে বেশ সতেজ। দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে গাছ গুলো নিচ থেকে কাটা হয়েছে। ড্রাগন বাগানের ২১টি লাইনের আনারসের অর্ধেক অর্ধেক করে ছুরি দিয়ে কেটে ফেলেছে। তবে কে বা কারা এই আনারস বাগানের গাছ কেটেছে এখনও শনাক্ত করা যায়নি। তার এই বাগানে ৪ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্থ কৃষকের।

আনারস চাষি আবদুর রশীদ বলেন, আমার ২ হাজারের বেশি আনারস গাছ কেটে ফেলা হয়েছে। আর মাত্র ১৫/১৮ দিন পর আনারস কাটার সময় ছিল। তার আগেই কেবা কারা গাছগুলো কেটে ফেলেছে। দীর্ঘ ১৫ বছর ধরে কত কষ্ট করে এখানে চাষাবাদ করে আসছি। কখনও এমন হয়নি। আমার বাগানের ১৮০ শতক জমিতে প্রায় ৬৫ হাজার আনারস ফলের চারা রোপণ করা হয়েছিল। এর পেছনে তার প্রায় ১৩ থেকে ১৫ লাখ টাকা খরচ হয়েছে।

ওই এলাকার আরেক কৃষক আবু জাফর বলেন, কে বা কারা এ আনারস গাছ কেটেছে জানিনা। তবে তার বাগান থেকে ২ হাজারের মত আনারস গাছ কাটা হয়েছে। কে এই জঘন্য কাজ করছে তা এখনও জানা যায়নি। প্রশাসনের কাছে আবেদন এই কাজের সাথে যে-ই জড়িত থাকুক তাকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূঁইয়া বলেন, যারা এ জগন্য কাজ করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহ করা হবে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান বলেন, আমি সরজমিনে গিয়ে দেখে যা দেখলাম তাতে আমি নিজেই মর্মাহত। কৃষকরা কত টাকাই বা লাভ পায় তার মধ্যে আনারস গাছগুলো কেটে ফেলল। আমি কৃষকদের বলেছি তারা যাতে একটি মামলা করে। আমরা ওনাদের কিছু প্রণোদনা দিব।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিভিন্ন জালিয়াত, মাদক ও নারী ব্যবসায়ী যুবলীগ নেতা সফিকুল ইসলামক গ্রেফতার

কুমিল্লার বরুড়া উপজেলায় বজ্রপাতে নিহত ও আহতদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান

দ্রুত নির্বচানের দাবি জানিয়েছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক

কুমিল্লায় Department of Narcotics Control (DNC) কর্তৃক ০২ কেজি গাঁজাসহ আটক ০২

গোপালগঞ্জে ইউনও এর গাড়িতে হামলা

ফেসবুকে নারী উদ্যোক্তা সালমা ইসলামকে নিয়ে অপপ্রচার: আইনের আশ্রয়েও মিলছে না শান্তি

বাংলাদেশ বিশ্বব্যাংকের লাল তালিকায়

সাংবাদিকদের বিতর্কিত করায় লাকীর বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানী মামলা করবে- বিএমইউজে

ভূরুঙ্গামারী থানার ওসির বিরুদ্ধে সাংবাদিককে হুমকি ও গ্রেফতার করার অভিযোগ

দেশে আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস-শুরু হচ্ছে পরিক্ষা