শনিবার , ২৫ অক্টোবর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লা সদর দক্ষিণে দুই পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর ২৫, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
পঠিত: ৩৭৪ বার

কুমিল্লা সদর দক্ষিণে পুলিশ সদস্যের বিরুদ্ধে “ডিবি পুলিশ” পরিচয়ে ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী আমিন (পশ্চিম বটগ্রাম, সুয়াগাজী, সদর দক্ষিণ) জানান, গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সদর দক্ষিণ মডেল থানার এএসআই জামসেদ ও কনস্টেবল আমান উল্লাহ সিভিল পোশাকে এসে নিজেদের ডিবি পরিচয় দিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে তাকে তার নিজস্ব ফার্মে আটকে রাখা হয় প্রায় পাঁচ ঘণ্টা। পরে জিম্মি অবস্থায় ৩ লক্ষ টাকা নিয়ে তারা স্থান ত্যাগ করে।

ভুক্তভোগী পরে জানতে পারেন, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা প্রকৃতপক্ষে ডিবি নয়, বরং সদর দক্ষিণ মডেল থানার পুলিশ সদস্য। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে অন্যত্র বদলি করা হয়।

তবে ভুক্তভোগী আমিন বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “বদলি কোন শাস্তি নয়। জনগণের নিরাপত্তা রক্ষাকারী পুলিশই আমাকে জিম্মি করে টাকা আদায় করেছে। এতে জনগণের পুলিশের প্রতি আস্থা কমে যাচ্ছে।”

তিনি আরও জানান যে বিষয়টি সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ সেলিম আহমেদকে জানানো হলেও প্রতিকার পাননি এবং আদায় করা টাকা ফেরত দেওয়া হয়নি। তাই তিনি বাধ্য হয়ে এএসআই জামসেদ ও কনস্টেবল আমান উল্লাহসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে কুমিল্লা আদালতে মামলা করার প্রস্তুতি নিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় সচেতনমহল মনে করছে, গুরুতর এই অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

এনআইডি সংশোধন আবেদন ঝুলে আছে কয়েক লক্ষাধিক 

গোপালগঞ্জে ইউনও এর গাড়িতে হামলা

সাংবাদিক লাবুকে প্রাণনাশের হুমকি ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে হয়রানি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

কুমিল্লার সীমান্তে মাদকসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় জোরপূর্বক কোচিং ক্লাস: ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগ

কুমিল্লার দেবিদ্বারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন

কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় লীগ নেতা প্রাণ হারিয়েছেন।

ছেলের মৃত্যুকে শহীদ দেখিয়ে জুলাই বাণিজ্যের অভিযোগ

কুমিল্লা জাঙ্গালিয়ায় আইদি কাউন্টারে হামালায়, ৬ জন আহত

কুমিল্লায় নিউ যত্ন মাদক নিরাময় কেন্দ্রে যুবকের রহস্যজনক মৃত্যু, পলাতক পরিচালক সাগর