বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লা সদর দক্ষিণে ধর্মীয় র‍্যালি ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
ডিসেম্বর ৫, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ
পঠিত: ৭৪ বার

ঐক্যবদ্ধ বাংলাদেশ ছড়াবে না বিদ্বেষ’- এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় ধর্মীয় সম্প্রীতি র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় র‍্যালিতে অংশ নেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ। কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে র‍্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড, পদুয়ার বাজার (হাঁট) পর্যন্ত প্রদক্ষিণ করে।

অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন- কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল প্রধান এ কে এম ইমরানুল হক মারুফ, কোটবাড়ি নব শালবন বিহারের অধ্যক্ষ শীল ভদ্র মহাথের, বিজয়পুর কেন্দ্রীয় মন্দিরের সেবায়েত হরিভূষণ পাল, মুফতি মো. শহিদুল্লাহ, সনাতনী ধর্মাবলম্বী নিহার দত্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, সদর দক্ষিণ থানার সদস্য শরিফুল ইসলাম রাকিবসহ অন্যান্যরা।

র‍্যালিতে অংশ নেওয়া কোটবাড়ি নব শালবন বিহারের অধ্যক্ষ শীল ভদ্র মহাথের বলেন, ‘আমরা তো কোনো অশান্তিতে নেই। সব কিছুই সাধারণভাবেই আছে, চলছে।’

সনাতনী ধর্মাবলম্বী নিহার দত্ত বলেন, ‘আমাদের বাবা-দাদা-চাচারা যেভাবে মিলেমিশে এদেশে এক সাথে ছিলেন, আমরাও সেভাবেই থাকতে চাই। আমাদের সনাতনীদের তো এখানে কোনো ঝামেলা বা সমস্যা দেখছি না। আমাকে যদিও আমার কোনো বন্ধুর নাম বলতে বলে সবার আগে মুসলমান বন্ধুর নামটাই আসে। তাই আমরা আগামীতেও ঐক্যবদ্ধ হয়েই থাকব, তারা আমাদের কি চাইল সেটা পরে দেখার বিষয়।’

এসময় মুফতি মো. শহিদুল্লাহ বলেন, ‘আমরা ধর্মীয়ভাবে ঐক্যবদ্ধ আছি। কিন্তু আগরতলায় যেভাবে আমাদের পতাকার অবমাননা করা হলো, আমরা সবাই এর তীব্র নিন্দা জানাই।’

র‍্যালি শেষে কুমিল্লা সদর দক্ষিণ থানা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে কুমিল্লা জেলা পুলিশ। উক্ত সভাপতিত্ব করেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম।

সভায় প্রধান অতিথি কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল প্রধান এ কে এম ইমরানুল হক মারুফ বলেন, ‘কুমিল্লায় ধর্মীয় শান্তি ও সম্প্রীতি বজায় রয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আশা করছি সামনেও ঘটবে না। কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করলে পুলিশ সবসময় শান্তিপ্রিয় সাধারণ মানুষের পাশেই থাকবে।’

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় র্য্যাবের অভিযানে ৩৯৫ বোতল ফেন্সিডিল’সহ আটক এক

গণতন্ত্রকে টিকিয়ে রাখতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রয়োজন

ঢাকা ওয়াসায় আউটসোর্সিং কর্মী নিয়োগে দুর্নীতি: সিবিএ নেতাদের বিরুদ্ধে শত কোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগ

নরসিংদিতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

প্রকাশ্যে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা; ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার : ০৪

নোয়াখালীতে জমি বিক্রির টাকা আত্মসাৎ হত্যার ঘটনায় অন্তঃসত্বা ছোট বোনকে হত্যার মূল আসামী বড় ভাই গ্রেফতার

থানায় জিডি করার এক ঘন্টার মধ্যে রেসপন্স করতে হবে

‘হাসনাত-সারজিসকে চাপা দিতে চাওয়া সেই ট্রাকের মালিক পলাতক আ.লীগ নেতা

পত্রিকা সম্পাদকের বিরুদ্ধে এজাহার দিয়েই দুই লাখ টাকা চাঁদা চান ‘সমন্বয়ক রিফাত’

কুমিল্লায় র‌্যাব ১১ এর গোয়েন্দা পরিচয়ে সিএনজি চুরি,মূলহোতা গ্রেফতার