বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কোম্পানীগঞ্জে ইসলামিক রিলিফের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
অক্টোবর ৯, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ
পঠিত: ১৫৩ বার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ইসলামিক রিলিফের এশিয়ায় অতি-দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন এবং দুর্যোগে বিপদাপন্ন জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি সম্প্রসারণ (সুপ্রিম-এশিয়া) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ সভায় প্রজেক্টরের মাধ্যমে তাদের বিভিন্ন কার্যক্রমের প্রক্রিয়া ও পদ্ধতি তুলে ধরেন জেলা প্রকল্প ব্যবস্থাপক মোঃ ওহিদুল ইসলাম।

আমেরিকার অর্থায়নে বাংলাদেশের ২টি জেলার দুইটি উপজেলায় এই কার্যক্রম চলছে।

প্রকল্পটি ২০২৪ হতে ২০২৭ পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে বাস্তবায়িত হবে বলে জানানো হয়। এই প্রজেক্টের মাধ্যমে উপজেলার ২ হাজার ৫’শ পরিবারকে সেবার আওতায় আনা হবে। এর মধ্যে ইসলামপুর পশ্চিম ও পূর্ব ইউনিয়ন, ইছাকলস ইউনিয়ন,।

উত্তর ও দক্ষিণ রনিখাই ইউনিয়নের ৪৫০টি করে এবং তেলিখাল ইউনিয়নের ২৫০টি পরিবারকে সেবার আওতায় আনা হয়েছে। তাদের দিয়ে একশত’টি দল গঠন ও দলভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আর্থিক সহযোগিতার মাধ্যমে অসচ্ছল পরিবারদেরকে সচ্ছল করার উদ্যোগ নেওয়া হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা। প্রজেক্ট অফিসার আব্দুল হাই আরিফের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. লুৎফুর রহমান।

 

সভায় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াদ আলী, উত্তর রনিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান,।

ইছাকলস ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, দক্ষিণ রনিখাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সংবাদকর্মী আকবর রেদওয়ান মনা, সোহরাব আহমদ, উপজেলা সমবায় কর্মকর্তা আক্তার হোসেন, আনসার বিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, প্রাথমিক সহকারী কর্মকর্তা শাহিদুল ইসলাম প্রমুখ। (সংবাদ বিজ্ঞপ্তি)

 

___বার্তাপ্রেরক___

এম এ এইচ শাহীন

০১৬১১৮৫৯০২৪

কোম্পানীগঞ্জ,সিলেট

তারিখ:০৯-১০-২০২৪ইং

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার হোমনা থানার পুলিশ বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে

কুমিল্লার চৌদ্দগ্রামে দাফনের ৯ দিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ তরুণী রোকসানা আক্তার

কুমিল্লা বরুড়ার সাবেক এমপি আটক

কুমিল্লায় জেলা পুলিশ কর্তৃক সংবর্ধনা পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারবর্গকে

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতায় মহানগর শ্রমিক লীগের সদস্য ও শ্রমিক নেতা মোঃ আবুল খায়ের সরকার গ্রেফতার

আ’লীগ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলো পানছড়ির দুই যুবলীগ নেতা

শেখ জহিরুল ইসলামের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানব বন্ধন

মাগুরা তরিকুল ইসলাম”র চিকিৎসার সকল দায়িত্ব নিলেন রবিউল ইসলাম নয়ন

কুমেক হসপিটালে ভূল চিকিৎসায় রুগীর মৃত্যু  সাংবাদিকদের ওপর হামলা

কুমিল্লায় বাস দুর্ঘটনায় নিহত ৩