রবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

গ্রেপ্তার এড়াতে বিল পেরিয়ে পালালেন তাহেরি

নিজস্ব প্রতিবেদক:
ডিসেম্বর ১৫, ২০২৪ ১১:০২ অপরাহ্ণ
পঠিত: ২২৪ বার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। গ্রেপ্তার এড়াতে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি বিলের পানি পেরিয়ে পালিয়ে যান।

এ সময় তাহেরির ভক্তরা হামলা করে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে। তাদের হামলায় ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন – এসআই ফারুক, এএসআই প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজাম উদ্দিন, মহসিন কবীর ও মো. শওকত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে তাদের।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেপ্তার করতে গেলে এ হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনার পর পর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন – ওমর আলী, শাহানুর, মোশারফ মিয়া, হাকিম মিয়া, সেলিম ও মিজান মিয়া। তাদের সবার বাড়ি উপজেলার নাজিরাবাড়ি এলাকায়।

 

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেপ্তার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে পেছনে বয়ে যাওয়া একটি বিলের পানি দিয়ে তাহেরি পালিয়ে যান। এ সময় তাহেরির ভক্তরা পুলিশের ব্যবহৃত একটি পিকআপ, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করেন। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

        ছবি:  গ্রেফতার তাহেরি ভক্তরা

 

এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে এক এসআইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে এবং মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় তাহেরিসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে।

 

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সময় এলে প্রতিশোধ নেবে ইসরায়েল

আলোকিত তারুণ্য সংগঠন ও আব্দুল্লাহ মেডিকেল সার্ভিসের উদ্বেগে ফ্রী মেডিকেল ক্যাম্পিং এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত

কুমিল্লায় মহানবী (স) কে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার 

কুমিল্লায় ইয়াবাসহ ৪ মাদক ব্যাসায়ী আটক

অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

কুমিল্লার রাজনীতিবিদ মরহুম আফজাল খানের স্ত্রী আর নেই

কুমিল্লা সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী তোফাজ্জল গ্রেপ্তার

চলন্ত ট্রেনে মোবাইল চুরির অপবাদে হত্যা চেষ্টা, ভাইরাল ভিডিও এর ব্যাক্তি জীবিত

রেগে গিয়ে শিশুকে আছাড় মারলো পিতা, অতপর মৃত্যু!

কুমিল্লায় র‍‍্যাব ১১ এর অভিযানে ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১