বুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

প্রতারণা ও ব্ল্যাকমেইলে জড়িত তানিয়া খানম ছনিয়া

স্টাফ রিপোর্টার:
ডিসেম্বর ১৮, ২০২৪ ১২:৩৬ পূর্বাহ্ণ
পঠিত: ৯১ বার

টিকটকার তানিয়া খানম ছনিয়া ওরফে মৌ খান জুঁইয়ের বিরুদ্ধে প্রতারণা, ব্ল্যাকমেইল ও দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, তানিয়া নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করেন এবং পরে অর্থ-সম্পদ হাতিয়ে পালিয়ে যান।

ভুক্তভোগী মো. আসাদুজ্জামান নাহিদ অভিযোগ করে বলেন, তানিয়া তাকে ব্ল্যাকমেইল করে ২৩টি দেশ ভ্রমণ করেছেন এবং ১৫ মাসে তার ব্যবসা ও সম্পদ দখল করে নেন। পরে বিনা কারণে তালাক দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। তানিয়া নাহিদের বাসা থেকে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্রও চুরি করে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এমনকি, গুলশানের একটি সিসা বারে ধরা পড়ার পর গ্রামবাসীর মধ্যস্থতায় সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।

তানিয়া খানম ছনিয়া ফরিদপুর জেলার সালথা থানার চরবলবদী গ্রামের খোকন শেখের মেয়ে। তানিয়া ঢাকায় ‘মৌ খান জুঁই’ নামে পরিচিত। সে বিভিন্ন ক্লাব ও বারে নৃত্য পরিবেশন করতেন এবং আওয়ামী লীগের কিছু প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় প্রতারণা, ব্ল্যাকমেইল ও দেহ ব্যবসার মতো কর্মকাণ্ড পরিচালনা করতেন। এমনকি বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নেন এবং সেখানে নতুন কোনো পুরুষকে ‘স্বামী’ পরিচয়ে রাখেন। মাস শেষে বাড়িওয়ালার সঙ্গে অযথা ঝগড়া করে ভাড়া না দিয়েই চলে যান। এক জায়গায় বেশি দিন অবস্থান না করে নতুন এলাকায় গিয়ে একই পদ্ধতিতে প্রতারণা চালান। তার বিরুদ্ধে গ্রামবাসীরও একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, প্রতারণার বিষয়টি জানাজানি হলে তাকে নিজ গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়।

তানিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ হলো, তিনি বিভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে পরে তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়ার হুমকি দেন। এভাবে তিনি মোটা অঙ্কের অর্থ আদায় করেন বলে অভিযোগ উঠেছে। একাধিক ভুক্তভোগী তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করেছেন।

ভুক্তভোগীরা তানিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। ভুক্তভোগী আসাদুজ্জামান নাহিদ বলেন, “তানিয়ার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর ব্যবসা হারিয়েছি, সে আমার বাড়ি থেকে সোনা-গহনা চুরি করে নিয়ে গেছে। তানিয়া কেবল একজন প্রতারক নন, তিনি সুসংগঠিত প্রতারণা চক্রের সদস্য হতে পারে। তার গতিবিধি নজরদারি করে দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এদিকে ভুক্তভোগীরা জনসাধারণকে সতর্ক করেছেন, তানিয়া খানম ছনিয়ার মতো প্রতারকের ফাঁদে যেন কেউ না পড়েন। তার সঙ্গে আর্থিক লেনদেন কিংবা সম্পর্ক গড়ার আগে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। কেউ তার সম্পর্কে তথ্য পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলেছেন তারা।

এ বিষয়ে তানিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে প্রশাসনের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় মাদক মামলার আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গ্রেফতার ১১

দেবিদ্বারে মাটি বিক্রেতার মিথ্যা মামলায় হয়রানী

খাগড়াছড়িতে বিএনপিকে আসামি করে এনসিপির মামলা; আসামীদের দ্রুত গ্রেফতার করতে বিক্ষোভ সমাবেশ

দীপ্ত টিভির তামিম হত্যায় ৪ দিনের রিমান্ডে ৫ আসামি

সহযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজনীতি ছাড়ার ঘোষণা বৈষম্যবিরোধী নেত্রীর

চট্টগ্রামে র‌্যাব-৭ এর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী মোঃ তৌহিদুল ইসলাম আটক

কুমিল্লার মাদক বিরোধী অভিযানে ০৫ কেজি গাঁজাসহ আটক ০২

ডিবি পুলিশের গরু ডাকাতি

দৈনিক জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলা

কুমিল্লা বুড়িচংয়ে ১৭ কেজি গাঁজা সহ গ্রেফতার ২