শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

হবিগেঞ্জে বানিয়াচংয়ে এসআই সন্তোষ হত্যাকাণ্ড: ওসির সামনে স্বীকারোক্তি, তবু নীরব প্রশাসন

হবিগঞ্জ প্রতিনিধি :
জানুয়ারি ৩, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
পঠিত: ৯৯ বার

বিগঞ্জের বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) সন্তোষের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এলেও প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশি সূত্রের দাবি, ‘জুলাই অভ্যুত্থান’–সংশ্লিষ্ট কয়েকজন যুবক থানায় এসে বানিয়াচং থানার ওসির সামনে বসে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছে।

সূত্র জানায়, তারা সংঘবদ্ধভাবে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের বিষয়ে বক্তব্য দিয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এই স্বীকারোক্তির ভিডিও,  জবানবন্দি বা আনুষ্ঠানিক  প্রকাশ করা হয়। এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্রিফিংও দেয়নি প্রশাসন।

এদিকে এত গুরুতর অভিযোগ ও স্বীকারোক্তির দাবির পরও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। প্রশ্ন উঠেছে—স্বীকারোক্তির দাবি থাকলে দ্রুত গ্রেপ্তার ও আইনি পদক্ষেপ কোথায়?

প্রশাসনের পক্ষ থেকেও কোন ধরনের “তদন্তের কোন উদ্যোগ দেখা  যায় নি—অভিযুক্তদের আইনি অবস্থান কিংবা স্বীকারোক্তির আইনি বৈধতা নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। ফলে প্রশাসনের নীরবতা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলছে।

উল্লেখ্য, এসআই সন্তোষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। একজন দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের এমন নির্মম মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ না করে বরং খুনিদের মদদ দিয়ে যাচ্ছে  প্রশাসন। স্থানীয় বাসিন্দারাও দ্রুত স্বচ্ছ তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, স্বীকারোক্তির দাবি থাকলে তা দ্রুত আইনগত প্রক্রিয়ায় আনতে দেরি হলে তদন্তের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা

দেবিদ্বার পৌরসভা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

কুমিল্লায় যৌতুকের জন্য মারধর ও যৌনাঙ্গে গরম খুন্তির ছ্যাঁকা আটক ০৩।

সদর দক্ষিণে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস  উদ্‌যাপন

সওজ প্রকৌশলী শাহাজাদা ফিরোজের বেশুমার ধনভাণ্ডার

কুমিল্লার বলরামপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মারধরের ঘটনায় আহত ৪

কুমিল্লায় সাংবাদিক বাহার রায়হানের উপর হামলা: সাবেক এমপি বাহারের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা

কুমিল্লার ধর্ষণের ঘটনায় ১৫ দিনের মধ্যে মামলার অগ্রগতি জানানোর নির্দেশ -হাইকোর্টের

চানাচুর বিক্রেতা এখন সম্পাদক, বোরহান হাওলাদার জসিম