মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

এনসিপি নেতা সারোয়ার তুষারের কুপ্রস্তাবের স্ক্রিনশট ভাইরাল

অনলাইন ডেস্ক:
জুন ১৭, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ
পঠিত: ১৭৫ বার

দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা। গতকাল সোমবার সাংবাদিক জাওয়াদ নির্ঝর সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথনের একাধিক অডিও প্রকাশ করেন।

এবার কুপ্রস্তাব দেওয়ার টেক্সটের স্ক্রিনশট প্রাকাশ করলেন জাওয়াদ নির্ঝর।

আজ মঙ্গলবারে নিজের ফেসবুকে সেই দুটি স্ক্রিনশট প্রকাশ করেন তিনি।
স্ক্রিনশটের ক্যাপশনে জাওয়াদ নির্ঝর লেখেন, ‘সারোয়ার তুষার এর সেই ঐতিহাসিক টেক্সট! আপনার (সারোয়ার তুষার) কারণে গোটা এনসিপির মান-ইজ্জত সম্মান হুমকির মুখে পড়ছে। এনসিপির নেতাদের নারীর প্রতি কেমন সম্মান সেটা জাতি জেনে গেছে।’

জাওয়াদ নির্ঝরের দাবি, তার প্রকাশিত অডিওটি ৪৭ মিনিটের।

তবে তিনি ৩ মিনিট ৫০ সেকেন্ডের একটি অডিও নিজের ফেসবুকে প্রকাশ করেছেন। যা ওই কথোপকথনের চুম্বক অংশ। গতকাল সোমবার তিনি ফেসবুকে ওই অডিও প্রকাশ করেন।

জাওয়াদ নির্ঝরের পোস্ট করা ওই অডিওতে শোনা যায়, সারোয়ার তুষারের কণ্ঠসদৃশ একজন এক তরুণীর সঙ্গে কথা বলছেন।

এতে ওই নারীকে অভিযোগ করতে শোনা গেছে, তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে তার ছবি চাওয়া হয়। যাতে ওই নারী অবাক হন বলে জানান। তবে ছবি চাওয়ার পেছনে অন্য কোনো ইনটেনশন নেই বলে দাবি করেন তুষার কণ্ঠসদৃশ ব্যক্তি। একপর্যায়ে এমন প্রস্তাবের জন্য ওই নারীর কাছে দুঃখপ্রকাশ করতে শোনা যায়।
তাদের কথোপকথন থেকে বোঝা যায়, এটি গত রমজানের কোনো একসময়ের অডিও। যেখানে ইফতারের পর ওই নারীকে সাক্ষাৎ করার অনুরোধ জানানো হয়।

২০২১ সালের জানুয়ারিতে রাষ্ট্রচিন্তার অন্যতম সংগঠক সারোয়ার তুষারের বিষয়ে বীথি সপ্তর্ষি নামে এক নারীর অভিযোগের ভিত্তিতে সংগঠনটি একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা তাসলিমাকে আহ্বায়ক করে আলোকচিত্রী শহিদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া (পরবর্তী সময়ে জ্যোতির্ময় বড়ুয়ার স্থানে আইনজীবী সাদিয়া আরমান) এবং গবেষক দিলশানা পারুলের সমন্বয়ে গঠিত ৫ সদস্যের কমিটি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে।

সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের গ্রহণযোগ্য নিষ্পত্তি হয়নি বলে গত ৬ মে জানিয়েছিলেন ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। ওই দিন ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দর থেকে ইউপি চেয়ারম্যান নাদিরা গ্রেপ্তার

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল,গুলি,ম্যাগাজিনসহ ০৪জন ডাকাত গ্রেফতার

বিজয় দিবস উদযাপনে কুমিল্লায় হামদর্দ ল্যাবঃ (ওয়াকফ)’র বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন”র শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

সাভারে ছাত্রদের গুলি করে হত্যা: পুলিশ কর্মকর্তা শহিদুল কারাগারে

শেরপুরে হানিফ পরিবহনের ধাক্কায় যুবকের মৃত্যু

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে আটক ৫

কারাগারে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত বন্দিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট

সদর দক্ষিণে মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান, অতঃপর এসিল্যান্ডের ওপর দুর্বৃত্তদের হামলা