মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ

ঢাকা আউটলুক ডেস্ক :
জুলাই ৯, ২০২৪ ২:০৫ পূর্বাহ্ণ
পঠিত: ২২০ বার

চাঁদপুরের শাহরাস্তিতে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ তামজিদ হোসেনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ ও এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করার লক্ষ্যে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার (৭ জুলাই) সকালে শাহরাস্তি উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমাদের কলেজের অধ্যক্ষের অর্থ ও নারী কেলেঙ্কারি অভিযোগের সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। গত ২৭ জুন কলেজের ৮জন শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে শাহরাস্তি ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

জানা যায়, চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ তামজিদ হোসেন দায়িত্ব নেওয়ার পরেই নানা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। এরমধ্যে কলেজের নিয়োগের ক্ষেত্রে শিক্ষক ও মেডিকেল অফিসারদের অর্থ লোপাট, বিভিন্ন সময়ে ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ এবং ইন্টার্নশিপের আয় কলেজে জমা না দিয়ে কুক্ষিগত করা, হিসাব রক্ষণের আয় ব্যয়ে গরমিল করা, এক শিক্ষককে অন্য শিক্ষকের পেছনে লিলিয়ে দেওয়া, শিক্ষক হাজিরা খাতা তৈরি না করা, মনগরা অডিট তৈরি করে তা পছন্দের শিক্ষকদের দিয়ে পাশ করিয়ে নেওয়াসহ ছাত্রীদের নানা সময়ে কুপ্রস্তাব দিয়ে কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন করে চলেছেন।

শাহরাস্তির ইউএনও মো. ইয়াসির আরাফাত অভিযোগের বিষয়টি আমলে নিয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন।

অভিযোগ প্রসঙ্গে চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ তামজিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত চলমান আছে। মামলা চলমান অবস্থায় আমি এই বিষয়ে কোন কথা বলতে চাই না।

চাঁদপুরের শাহরাস্তি থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, ফেসবুকে দেখলাম এই কাণ্ড নিয়ে লেখালেখি। তবে থানায় কেউ এ বিষয়ে কোন লিখিত বা মৌখিক অভিযোগ করে নি।

সূত্র কালবেলা

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পারভেজ হত্যা কান্ডে কুমিল্লার ছেলে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার 

ব্যাটারী চালিত ভ্যানে করে মাদক পরিবহণ ৭২ কেজি গাঁজা’সহ একজন আটক

কুমিল্লায় নবনির্মিত ৭ ট্রাফিক পুলিশ বক্সের উদ্ধোধন

কুমিল্লা সদর দক্ষিনে ডাক্তার দেখানোর পর বাড়ি ফেরার পথে তিশা বাসের ধাক্কায় অন্তস্বত্বা নারী নিহত

কুমিল্লায় র‍্যাব ১১এর অভিযানে ৮৯ কেজি গাঁজা’সহ আটক ২

কুমিল্লা রেলস্টেশনের চিহ্নিত ছিনতাইকারী র‍‍্যাবের হাতে আটক

হাজী রাজা মিয়া উচ্চ বিদ্যালয় ৩৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বৃষ্টির পানি আটকিয়ে ভেঙ্গে গেছে বসত ঘর, বিপাকে পরিবার

এ বছর কুমিল্লায় হবে না কুমারী পূজা

নিখোঁজের সাত দিন পর শিশু মুনতাহার লাশ উদ্ধার