শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কাকরাইল ও আশপাশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক :
নভেম্বর ২, ২০২৪ ১২:১১ পূর্বাহ্ণ
পঠিত: ৯৮ বার

রাজধানীর কাকরাইল ও এর আশপাশের এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল শনিবার (২ নভেম্বর) পাইওনিয়ার রোডস্থ ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যালয় সংলগ্ন বিজয়নগর এলাকায় মশাল মিছিল করে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা’। ওই সময় মিছিলকারীদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। তখন পাইওনিয়ার রোডে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ হয়।

এই পরিস্থিতির মধ্যেই আগামীকাল শনিবার (২ নভেম্বর) দুপুর ২টায় কাকরাইলে মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। চেয়ারম্যান ও মহাসচিবসহ দলের নেতাকর্মীদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ওই সমাবেশে ডেকেছে তারা।

অন্যদিকে জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তাদের কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা করে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’। এ অবস্থায় উদ্বেগ দেখা দেওয়ায় ডিএমপির পক্ষ থেকে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা জারি হলো।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মাছ ধরার ফাঁদে রাসেলস ভাইপার

কুমিল্লার দেবিদ্বারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন

সদর দক্ষিণে মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান, অতঃপর এসিল্যান্ডের ওপর দুর্বৃত্তদের হামলা

টাকা দিলেই হুবহু নকল পদক পাবেন, বাটপার আর কে রিপন এর প্রতারণার গল্প

কুমিল্লাবাসী যখন জাগে, তখন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের ফ্যাসিবাদ-দুঃশাসন সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়: হাসনাত

নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী গ্রেফতার 

কুমিল্লায় ইলিয়েটগঞ্জে কাভার্ডভ্যান ও ট্রাক দূর্ঘটনায় কোরবানীর গরুসহ নিহত ২।

খাগড়াছড়ির নেতা ওয়াদুদ ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা, তবে…

বাংলাদেশের জন্য মহাবিদ সংকেত, যে কোন সময় হামলার প্রস্তুতি

ঢাকার মিটফোর্ডের হত্যার ঘটনায় ২ যুবদল নেতাকে বহিস্কার