সোমবার , ৩১ মার্চ ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লায় আইনজীবি হত্যা মামলার  অন্যতম আসামী স্বেচ্চাসেবক লীগ নেতা বাচ্চু ও সহযোগী ফাহিম যৌথবাহীনির হাতে গ্রেফতার

আইএসপিআর বিজ্ঞপ্তি:
মার্চ ৩১, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ
পঠিত: ১২০ বার

কুমিল্লায় আলোচিত আইনজীব আবুল কালাম আজাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কুমিল্লা মহানগরীর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো: বাচ্চু মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

অভিযানে মো. ফাহিম নামে  তার একজন সহযোগিকেও গ্রেপ্তার করা হয়। ফাহিমিরে বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ এলাকার কাশিপুরে। এ সময় তদের তল্লাশি চালিয়ে নেশাজাতীয় দ্রব্য ও ৫টি মোবাইলের সিম কার্ড উদ্ধার করা হয়। সহযোগি ফাহিমের নামে ডাকাতির মামলা রয়েছে।

তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম তিনি জানান, গতকাল (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বিজয়নগর এলাকায় যৌথ টহল দল একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। বাচ্চু মিয়া জুলাই-আগস্ট আন্দোলনের সময় অ্যাডভোকেট আবুল কালাম হত্যা মামলার অন্যতম আসামি।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর কুমিল্লা নগরীতে আনন্দ মিছিল ও সহিংসতা শুরু হয়। আদালতে সহিংসতার খবর শুনে বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি কাইমূল হক রিংকু, তার দুই ছেলে এবং অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ কয়েকজন আইনজীবী আদালতে যাওয়ার পথে হামলার শিকার হন।

তখন নগরীর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ রায়হানের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ে। এ সময় আইনজীবি আবুল কালাম আজাদ কোমরে গুলিবিদ্ধ হন এবং রিংকু ও তার দুই ছেলেসহ আরো ৬-৭ জন আইনজীবী আহত হন। স্থানীয়রা আহতদের কুমিল্লা মেডিক্যাল  কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে আবুল কালামের অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি মারা যান।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘বাচ্চু মিয়াকে গ্রেপ্তারের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। আশা করছেন মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। গ্রেফতারকৃত আসামীদেরে’কে  বিজ্ঞ আদালতের মাধ্যমে  কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

গলাচিপায় খুনির ঘরে ক্ষিপ্ত জনতার আগুন

কুমিল্লা সদর দক্ষিনে অজ্ঞান পার্টি চক্রের ০৩ সদস্য গ্রেফতার

বিএনপি নেতা জুলহাসের উপর সন্ত্রাসী হামলা

বাংলাদেশের জন্য মহাবিদ সংকেত, যে কোন সময় হামলার প্রস্তুতি

দীপ্ত টিভির তামিম হত্যা: বিএনপি নেতা রবিকে গ্রেফতারে বাসায় পুলিশের অভিযান

কুমিল্লায় সদর দক্ষিন এলাকাধীন চাষাপাড়ায় ৩৫ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক : ২

কুমিল্লায় উত্তরের ছাত্রলীগ নেতা আল আমিন গ্রেফতার

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ও অর্থসহ আটক ০১

কুমিল্লায় ভিশন আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১২

বরুড়া উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত