মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লায় কেএফসি ভাঙ্গচুরের ঘটনায় মামলা, আটক ০৩

নিজস্ব প্রতিবেদক:
এপ্রিল ৮, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ
পঠিত: ৭৫ বার

গতকাল সন্ধ্যায় কুমিল্লা নগরীর কেএফসি রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ভাঙচুরের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যায় কেএফসি ভাঙচুরের পর কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের একাধিক টিম সিসি ক্যামেরা ফুটেজ ও স্থানীয় বিভিন্ন সূত্রের সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। যা এখনো অব্যাহত রয়েছে। তবে ভাঙচুরের ঘটনা ২৪ ঘন্টা পার না হতেই পুলিশ দ্রুত জড়িত তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার হওয়া তিনজন হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকার তোফায়েল আহমেদের ছেলে শাফায়াত (২৭), নগরীর কাপ্তানবাজার এলাকার জহিরুল ইসলামের ছেলে মো: জিহাদ (২১) এবং শাসনগাছা এলাকার শামসুল আলমের ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক @ আসলাম (২১)।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক জানান, গতকাল আকস্মিক কেএফসি ভাঙচুরের পর জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ও দিকনির্দেশনায় কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের একাধিক টিম সিসিটিভি ফুটেজ, সোশ্যাল মিডিয়া ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা শুরু করে। আজ দুপুরে কেএফসি ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত তিনজনকে আমরা গ্রেফতার করেছি। বাকি অপরাধীদের গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এসব ভাঙচুরের বিষয় বরদাস্ত করা হবে না, যারাই এসব কাজে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ