বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লায় দুই জনের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :
অক্টোবর ১৭, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ
পঠিত: ১৬৫ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে শিউলি আক্তার (৩৫) নামে এক গৃহবধূসহ দুজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

নিহত শিউলি উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের মামুনুর রশিদের স্ত্রী। তার বাবার বাড়ি মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে।

অপরদিকে উপজেলার উজিরপুর ইউনিয়নে স্ত্রীর সঙ্গে অভিমানে বিষপানের ছয়দিন পরে ঢাকায় নেওয়ার পথে সবুজ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

জানা গেছে, শিউলি আক্তার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসে বুধবার সকালে পরিবারের লোকজনের অগোচরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে শিউলি। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো. বশির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন। সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এদিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণপুর সাবেক টিলা গ্রামে বিয়ের তিন মাসের মাথায় স্ত্রীর সঙ্গে অভিমান করে গত শুক্রবার দিনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে সুবজ নামে এক যুবক। সে ওই গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে। পরে পরিবারের লোকজন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বুধবার বিকেলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরে তার লাশ বাড়িতে আনা হলে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে। এ সংক্রান্তে বুধবার সন্ধ্যায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো. বশির আহমেদ জানান, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে বাবার বাড়িতে শিউলি নামে মানসিক প্রতিবন্ধী এক গৃহবধূ আত্মহত্যা করেছে। অপরদিকে উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণপুর সাবেক টিলা এলাকায় স্ত্রীর সঙ্গে অভিমানে বিষপানের ৬দিন পরে এক যুবকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দু’টি লাশই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দু’টি ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় টিসিবির পণ্যে বিক্রির ঠিকাদারদের অনিয়মের অভিযোগে

কুমিল্লাবাসী যখন জাগে, তখন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের ফ্যাসিবাদ-দুঃশাসন সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়: হাসনাত

ঈদুল আযহাকে সামনে রেখে মহাসড়ক ও গরুর হাটে সাপোর্ট সেন্টার ও জাল টাকা সনাক্তে সহায়ক ভূমিকা সহ তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ বিতরণ করবে কুমিল্লা র‌্যাব -১১

দেশ নায়ক তারেক রহমানের ৩১দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে মৌকরা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে জনসভা

প্রকাশ্যে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা; ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার : ০৪

কুমিল্লায় মুক্তিযুদ্ধা”কে লাঞ্ছিতের ঘটনায় গ্রেপ্তার ০৫

দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দর থেকে ইউপি চেয়ারম্যান নাদিরা গ্রেপ্তার

কুমিল্লায় ডিবির অভিযানে ২৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার  ০২ 

পুলিশের ঊর্ধ্বতন ১৯ কর্মকর্তাকে বদলি, একজনকে ওএসডি

কুমিল্লায় নারী মাদক ব্যবসায়ী আটক