শুক্রবার , ৪ অক্টোবর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লায় বাজারে আগুন!

নিজস্ব প্রতিবেদক :
অক্টোবর ৪, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ
পঠিত: ১৮৯ বার

ভোক্তাদের কথা মাথায় রেখে গত ১৫ সেপ্টেম্বর মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু তার যেন প্রতিফলন নেই বাজারে। এলাকাভেদে ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি সোনালি মুরগির দামও ১০ টাকা বেড়ে ২৭০ থেকে ২৮০ টাকা হয়েছে। এতে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা পড়েছেন চরম বিপাকে। সুখবর নেই সবজিতেও। গত সপ্তাহের চেয়ে আরও বেড়েছে দাম।

শুক্রবার (৪ অক্টোবর) একাধিক বাজার ঘুরে এসব চিত্র দেখা যায়। এছাড়াও মাংসের বাজারে ৭৫০ টাকা গুনতে হচ্ছে প্রতি কেজি গরুর মাংসের জন্য৷
বাজারে লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকা পিস দরে৷ শশার কেজি ৮০ টাকা, কচুর লতি ৭০-৮০ টাকা কেজি, ঢেড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা, মুলা ৫০ টাকা, করলা ৮০ টাকা, উস্তা ৭০-৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কাকরোল ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। একই দামে বিক্রি হচ্ছে বেগুন।

সবচেয়ে কম দামে মিলছে পেঁপে। কেজি ২০ টাকা। এছাড়াও সবজির মধ্যে সবচেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে টমেটো। প্রতি কেজির জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে ১৬০ টাকা।

দুই সপ্তাহ আগেও ২৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে। বিক্রেতারা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে।

সরেজমিনে দেখা গেছে, বাজারগুলো শাক-সবজিতে ভরপুর। দোকানিরা বেগুন, শসা, পটল, বরবটি, কচুর লতি, ঢ্যাঁড়শ, কাঁকরোল, পেঁপে, করলা, শিম, গাজর, মুলা, ফুলকপি ও বাঁধাকপির পসরা সাজিয়েছে বসেছেন। তবে কোনটার দামই নাগালে নেই।
তবে ব্যবসায়ীদের দাবি, সম্প্রতি বন্যায় ও টানা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ফসলের ক্ষেত। এতে বাজারে সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে।

পেঁয়াজ রপ্তানিতে ভারতের শর্ত শিথিল ও শুল্ক কমানোর পর দেশে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। আগে যে পেঁয়াজ ১২০ টাকা কেজি দরে বিক্রি হতো, তা এখন ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।
এইদিকে পাইকার ব্যবসায়ীরা বলছেন, নিমসার বাজার হতে আমরা পাইকারি দরে কাঁচা সবজি ক্রয় করে থাকি কিন্তু সেখানেও চড়া দাম।
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন দামে হতাশ ক্রেতারা। তারা বলছেন, সরকার বদলেছে, তবে বাজার সিন্ডিকেট একই আছে। আর সিন্ডিকেটের কবলেই জিম্মি ভোক্তার পকেট। এ অবস্থা থেকে যেন আর পরিত্রাণ নেই!

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ২,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক ০২

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংএর মহড়া গ্রেফতার ০৪

কুমিল্লা ব্রাক্ষ্মণ পাড়ায় ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

কুমিল্লায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‍্যাবের হাতে গ্রেফতার

অংকুরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে– ‘সঞ্চালক’ হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু

এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে কুমিল্লায় ইসলামি ছাত্র আন্দোলনের হেল্প ডেস্ক

কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক মোঃ সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে পাওয়া গেছে

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি, সীমিত থাকবে জনসেবা

কুমিল্লায় উত্তরের ছাত্রলীগ নেতা আল আমিন গ্রেফতার

অবৈধভাবে মাটি কাটায় কুমিল্লায় ২ জনকে কারাদণ্ড