বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লায় বিপুল পরিমাণ টাকা ও  মাদক জব্দ, আটক দুই

নিজস্ব প্রতিবেদক:
ডিসেম্বর ৪, ২০২৪ ১১:৫১ অপরাহ্ণ
পঠিত: ৯২ বার

কুমিল্লায় পুলিশের অভিযানে বিভিন্ন রকমের বিপুল পরিমাণ মাদকসহ নগদ ১০ লাখ ৮২ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের শাহাপুর পূর্বপাড়া এলাকার মো. শহিদ মিয়ার বসত বাড়িতে অভিযান পরিচালনা করে এসব মাদক ও টাকা জব্দ করা হয়।

৪ ডিসেম্বর বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাত হোসেন। গ্রেফতাররা সদর উপজেলার শাহাপুর গ্রামের মৃত আবদে আলির ছেলে আবদুস সাত্তার (৫২) এবং সদর দক্ষিণ উপজেলার লালমাই দক্ষিণ কাছার এলাকার আবদুল হাইয়ের মো. পারভেজ (১৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চকবাজার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল।

এ সময় শাহাপুর এলাকায় শহিদ মিয়ার বাড়ি থেকে ৮৪ বিদেশি মদ, ৪৮ বোতল ফেন্সিডিল, ৯৩ বোতল স্কাফ সিরাপ, ৭৯ বোতল বিয়ার, ৭৭৫ পিস ইয়াবাহ নগদ ১০ লাখ ৮২ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

চকবাজার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মঈন উদ্দিন বলেন আসামিদের বুধবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকদের জন্য অনিরাপদ বাংলাদেশ?

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

কুমিল্লায় ব্যাঙ্গের ছাতার মত গড়ে ওঠা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের রহস্য

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা ও কারাদন্ড

কুমিল্লা  পশুর হাট সংক্রান্তে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও হয়রানি রোধে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা

বেনজির এর বেড়ে ওঠার ইতিহাস

কুমিল্লায় লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মাহির মরদেহ নিয়ে সড়ক অবরোধ

ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান চিত্রনায়িকা অঞ্জনা রহমান আর নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হল থেকে গাঁজা ও ব্যবহৃত বুলেট উদ্ধার

কুমিল্লার রাজনীতিবিদ মরহুম আফজাল খানের স্ত্রী আর নেই