মঙ্গলবার , ২৫ জুন ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লায় ভূল চিকিৎসায় ৭ম শ্রেনির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

ঢাকা আউটলুক ডেস্ক :
জুন ২৫, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ণ
পঠিত: ৮৫ বার

কুমিল্লা প্রতিনিধি //

কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় মিম আক্তার (১৫) নামে এক ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর হাসপাতালে তালা ঝুলিয়ে অভিযুক্ত চিকিৎসকসহ কর্মকর্তারা পালিয়ে গেছেন।

রোববার (২৩ জুন) রাতে এ ঘটনাটি ঘটে নগরীর ঝাউতলায় অবস্থিত হেলথ অ্যান্ড ডক্টরস জেনারেল হাসপাতালে।
ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া কৃষ্ণপুর এলাকার মো. বিল্লাল হোসেনের মেয়ে নিহত মিম। কংশনগর উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন মিম।

নিহত মিমের পরিবারের দাবি, গলায় টনসিলের অপারেশন করতে আসলে অতিরিক্ত অ্যানেসথেসিয়া দেয়ার কারণে হার্ট ব্লক হয়ে মারা যায় ৭ম শ্রেণির শিক্ষার্থী মিম।

পরিবার সূত্রে জানা যায়, ১৫ দিন আগে গলায় টনসিলের ব্যথা নিয়ে মিম তার মায়ের সঙ্গে নগরীর ফেইথ মেডিকেল সার্ভিসেস এন্ড ফিজিওথেরাপি সেন্টারের নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন চিকিৎসক মো. জহিরুল হকের কাছে যায়। তারপর চিকিৎসক জহিরুল হকের পরামর্শে গলার কিছু পরীক্ষা করে রিপোর্ট দেখালে তিনি অপারেশনের কথা বলেন।

রোববার সন্ধ্যায় চিকিৎসক জহিরুল অপারেশনের জন্য মিমকে একই এলাকার ফেইথ মেডিকেল সার্ভিসেস এন্ড ফিজিওথেরাপি সেন্টারের অপর পাশে অবস্থিত হেলথ্ এন্ড ডক্টরস জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে অ্যানেসথেসিয়া দেয়ার পরপরই মিমের শারীরিক অবস্থা খারাপের দিকে চলে যায়। ১০ মিনিট পর চিকিৎসক জহিরুল বের হয়ে স্বজনদের বলে মিম হার্ট অ্যাটাক করেছে। তাকে কুমিল্লা সদর হাসপাতালে নিতে হবে। হাসপাতালে নেয়ার পথে মারা যায় মিম।

মিমের মা লিপি আক্তার বলেন, আমার মেয়ে সুস্থ স্বাভাবিক ছিল। গলায় ছোট একটা টনসিল হয়েছে। অপারেশন থিয়েটারে নিয়ে ১০ মিনিটের মধ্যে জহির ডাক্তার বের হয়ে বলে আমার মেয়ে হার্ট অ্যাটাক করেছে। তারপর তারাই আমার মেয়েকে সদর হাসপাতালে নিয়ে গেছে। এর আগে পথে আমার মেয়ে মারা গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনার পর নিহত মিমের পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাসপাতালের সামনে অবস্থান নেয় তারা। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় লিখিত অভিযোগ করা হয়নি বলে জানায় কোতয়ালী মডেল থানা পুলিশ।

ঘটনার কিছু সময় পরই ফেইথ মেডিকেল সার্ভিসেস এন্ড ফিজিওথেরাপি সেন্টার এবং হেলথ্ এন্ড ডক্টরস জেনারেল হাসপাতালের কর্মকর্তারা হাসপাতালে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

গণতন্ত্রকে টিকিয়ে রাখতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রয়োজন

কুমিল্লায় আইনজীবী সমিতিতে আ’লীগের দুই নেতা,বিক্ষুব্ধ আইনজীবীরা

অবাঞ্চিত প্রভাব ঠেকাতে সদর দক্ষিণ থানায় রোটেশন দিন-সাংবাদিক মহলের কঠোর আহ্বান পুলিশ সুপার কুমিল্লার প্রতি

কুমিল্লায় একমণ গাঁজাসহ আটক ০২

মুরাদনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ মুরাদনগর।

সাংবাদিকদের বিতর্কিত করায় লাকীর বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানী মামলা করবে- বিএমইউজে

কুমিল্লায় র্য্যাবের অভিযানে ৩৯৫ বোতল ফেন্সিডিল’সহ আটক এক

না পারলে ছেড়ে দেন ডক্টর ইউনুসকে দুদু

কুমিল্লায় বিএসটিআই ও জেলা প্রমাসনের এর অভিযানে নগদ অর্থদন্ড

হাজী রাজা মিয়া উচ্চ বিদ্যালয় ৩৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত