সোমবার , ১ জুলাই ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লার চৌদ্দগ্রাম মিয়া বাজার ফেমাস হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ঢাকা আউটলুক ডেস্ক :
জুলাই ১, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
পঠিত: ১১০ বার

নিজস্ব প্রতিবেদক//

কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়া বাজার ফেমাস হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

প্রসূতির ফেরদৌসী আক্তার (২৪) উপজেলার উজিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাঁঠালিয়া গ্রামের বাসিন্দা কবির হোসেনের মেয়ে।

স্বজনরা জানায়, গত ২৪ শে জুন সোমবার ভোরে ফেরদৌসী আক্তারের প্রসব বেদনা শুরু হলে আমরা তাৎক্ষণিকভাবে মিয়া বাজার ফেমাস হাসপাতালে নিয়ে আসি। আনার পর রোগী সম্পূর্ন্ন সুস্থ ছিল। তখন চিকিৎসক কোনো প্রকার পরিক্ষা-নিরীক্ষা ছাড়াই রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। ডাক্তার স্বজনদের জানায় রোগির রক্তস্বল্পতা রয়েছে আপনারা রক্তের ব্যবস্থা করুন। তৎক্ষণাৎ এক ব্যাগ র*ক্ত ব্যবস্থা করা হয়, রক্ত রোগীর শরীরে পুশ করার আগে ডাক্তার সালামা অক্তার , ডাক্তার মুস্তাফিজ(অ্যানেস্থেসিয়া-অজ্ঞানের ইনজেকশন দিয়েছে) , ডাক্তার মনিরুল ইসলাম তারা সিজার সম্পন্ন করে। সিজারের অল্প কিছুক্ষণের মধ্যেই রোগীর জ্ঞান ফিরবে এ কথা বলে ডাক্তার সালমা আক্তার এবং ডাক্তার মুস্তাফিজ হসপিটাল ত্যাগ করে।

কিন্তু ২ ঘন্টাতে রোগির জ্ঞান না ফেরায় আমরা ডিউটি ডাক্তার মনিরুল ইসলামকে জিজ্ঞেস করলে ডাক্তার বলে রক্তস্বল্পতার কারণে রোগী খিচুনি চলে আসছে। তখন ডাক্তার মনিরুল ইসলাম সুকৌশলে রোগীকে কুমিল্লা মর্ডান হসপিটাল হাসপাতালে পাঠিয়ে দেয়।মর্ডান হসপিটালে আইসিইউ তে ভর্তি করা হয়। আইসিইউ তে দুইদিন থাকার পরেও রোগীর জ্ঞান না ফিরায় এবং আইসিউর খরচ বহন করা কষ্টসাধ্য হয়ে যাওয়ার কারণে আমরা কুমিল্লা মেডিকেল হসপিটালে নিয়ে যাই এবং আইসিওতে ভর্তি করি।

সাত দিন অজ্ঞান থাকার পর গত ৩০ শে জুন রবিবার সকাল ৯ টায় ফেরদৌসের আক্তার মৃ’ত্যু’বরণ করেন।

নিহতের বাবা কবির হোসেন বলেন, ওই হাসপাতালের ডাক্তার আমার মেয়ে কে ভুল চিকিৎসা মেরে ফেলেছে। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ ভূল চিকিৎসা করেছে জানিয়ে বিচার দাবি করেন তিনি।

উক্ত বিষয়ে ডাক্তার সালমা আক্তারের সাথে ফোনে কথা হলে তিনি বলেন: জ্ঞান না ফেরার বিষয়ে আমি কিছু জানি না এ ব্যাপারে ডাক্তার মোস্তাফিজ বলতে পারবে। ডাঃ সালমার সাথে দেখা করার কথা বললে উনি ব্যস্ত আছেন বলে মোবাইল কেটে দেন।

পরবর্তীতে ডাক্তার মুস্তাফিজ কে কয়েকবার ফোন দিলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

ডাক্তার মনিরুল ইসলামের সাথে ফোনে কথা হলে
উনি বলেন রক্ত স্বল্পতার কারণে রোগীর খিচুনি চলে আসে এ কারণে রোগীকে আই সি ইউ তে রেফার করা হয় জ্ঞান না ফেরার বিষয়ে আমি কিছু বলতে পারবো না।

এই ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

 

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে উৎসবমুখর পরিবেশে প্রেস ক্লাবের নির্বাচন ২০২৫-২৬ অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে পান বোঝাই পিক-আপ থেকে ৫৪,০০০ ইয়াবা উদ্ধারসহ, চালক আটক

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংএর মহড়া গ্রেফতার ০৪

ইজতেমা মাঠে সংঘর্ষ, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হল থেকে গাঁজা ও ব্যবহৃত বুলেট উদ্ধার

সাংবাদিককে হত্যা পরিকল্পনার অভিযোগে আলোচনায় এএসআই সোলাইমান বাদশা — ৩৮ মাস ধরে একই থানায় প্রভাব বিস্তার!

কুমিল্লায় বিএনপি-আ. লীগের সংঘর্ষে নিহত ১, আহত ১০

কুমিল্লায় র‍্যাব এর অভিযানে ৬৪ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেন্সিডিল’সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না, আমরা জনগণের পুলিশ হতে চাই ; অতিরিক্ত পুলিশ কমিশনার

শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই