বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লা জেলার সবচেয়ে বেশি ইটভাটা মুরাদনগর উপজেলায়

শাহাদাত কামাল শাকিল :
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ
পঠিত: ১৪৯ বার

অর্ধশতাধিক ইটভাটার মধ্যে, ২০/২৫টিরই নেই কোনো ছাড়পত্র। আবার একই লাইসেন্স দিয়ে একই নাম ব্যাবহার করে ইটভাটা চালাচ্ছে। আবার কোন কোন ইউনিয়নে নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠানের কোলঘেঁষেই এসব ইটভাটার অবস্থান। উপজেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তর প্রায়ই অভিযান পরিচালনা করে থাকে অবৈধ ইটভাটায়। কখনো জরিমানা, কখনো বা জরিমানার সঙ্গে ইটভাটার চিমনি ধ্বংস করে দেওয়া হয়। এরপরও কমছে না অবৈধ ইটভাটার কার্যক্রম। ইটভাটার কাচা মাটি সংগ্রহ ব্যাবহার হচ্ছে অবৈধ ট্রাক্টর,আর ট্রাক্টর ব্যাবহারে হারাচ্ছে সাধারণ মানুষের জীবন,হারাচ্ছে পরিবেশের ভারসাম্য, হ্রাস পাচ্ছে তিন ফসলী কৃষি জমি। হুমকি আছে বেরিবাধ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মুরাদনগরের বাখরনগর এলাকায় অবৈধভাবে ইট প্রস্তুত ও পরিবেশ আইন লঙ্ঘন করায় এবিসি নামের একটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে মুরাদনগর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর,কুমিল্লা কার্যালয়। পরিবেশ আইন অমান্য করে অবৈধ উপায়ে ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার অপরাধে ওই প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন। এসময় পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ উপস্থিত ছিলেন।এবিষয়ে
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, জরিমানার পাশাপাশি ওই ইটভাটার অনুমোদন না থাকায় এটির চিমনি ভেঙ্গে দেওয়া হয়েছে।অবৈধ ইটভাটা, কৃষি জমির মাটি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত বৃহষ্পতিবার (৯ জানুয়ারি) এই উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নে এমবিআই নামের একটি অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা ও এটির চিমনি ভেঙ্গে দেওয়া হয়। স্থানীয়রা জানান, চিমনি ভেঙ্গে ফেলা হলেও কয়েক দিন যেতে না যেতেই এসব ইটভাটায় আবারো শুরু হয় কার্যক্রম। আরমান চেয়ারম্যানের মদদে নাকি অবৈধ ইটভাটা গুলো চালাচ্ছে এমন দাবি করে স্থানীয়রা। কিন্তু আরমান চেয়ারম্যান জানান ওনার কোন ইটভাটা নেই।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় র‍‍্যাব এর অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ ৫ জন আটক।

কুসিকের ১ হাজার ৪৪ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা

লালমাইয়ে মৃতগরুর মাংস বিক্রি করার অপরাধে  কারাদন্ড 

এইচএসসির ফলাফল প্রকাশ আজ, দ্রুত ফলাফল পেতে যা করবেন

টেকনাফে  মানবপাচারের ১৫ চক্র সক্রিয়

পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, চাকরি হারাচ্ছেন সেই এডিসি সাকলায়েন

২৪ বছর জেল খেটে এসে মাদক নিয়ে আটক – কুমিল্লা ছত্রখীল পুলিশ ফাঁড়ির জালে

কোতোয়ালী থানার পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কুমিল্লার মনোহরগঞ্জে অপহরনের ঘটনায় ভিকটিম উদ্ধারসহ গ্রেফতার ২

সাংবাদিকদের বিতর্কিত করায় লাকীর বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানী মামলা করবে- বিএমইউজে