শনিবার , ২৯ মার্চ ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লা জাঙ্গালিয়ায় আইদি কাউন্টারে হামালায়, ৬ জন আহত

স্টাফ রিপোর্টার:
মার্চ ২৯, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
পঠিত: ১৩৪ বার

কুমিল্লা জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে আইদি পরিবহনের কাউন্টারে হামলার অভিযোগ পাওয়া গেছে, বোগদাদ পরিবহনের শ্রমিকদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের নির্দেশে প্রশাসন আইদি পরিবহনের কাউন্টার সিলগালা করে। এদিন সন্ধ্যার পর বোগদাদ পরিবহনের শ্রমিকরা সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করে দাবি করেন আইদির মালিক পারভেজ। এ ঘটনায় আইদি পরিবহনের অন্তত ৬ জন শ্রমিক আহত হন বলে জানান কতৃপক্ষ, আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আইদি ও বোগদাদ পরিবহনের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। আইদি পরিবহনের কিছু বাসের কাগজপত্র হালনাগাদ না থাকায় আদালতের নির্দেশে প্রশাসন তাদের পরিবহন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখে। কিন্তু পরবর্তীতে বোগদাদ পরিবহনের শ্রমিকরা আইদি পরিবহনের কাউন্টারে এসে এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। বোগদাদ পরিবহনের শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং আইদি পরিবহনের ৫টি বাস ভাঙচুর করে।পরবর্তীতে বোগদাদ পরিবহন এর শ্রমিকরা আইদি পরিবহনের বাস কুমিল্লা থেকে চলে যাওয়ার জন্য চাপ দিলে আইদি পরিবহনের বাসগুলো কুমিল্লা থেকে চলে যায়। আইদি পরিবহনের চেকার জামান জানান, প্রশাসনের নির্দেশ মেনে তারা পরিবহন চলাচল বন্ধ রেখেছিলেন, তবে বোগদাদ পরিবহনের শ্রমিকরা কেন তাদের ওপর এমন হামলা চালালো, তা তারা বুঝতে পারছেনা। প্রশাসন জানিয়েছে, অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় বোগদাদ পরিবহনের মালিক আব্দুল হক এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।আইদি পরিবহনের মালিক পারভেজ জানান,প্রশাসনের নির্দেশনা মেনে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা পরিবহন বন্ধ রেখেছি,কিন্তু বোগদাদ পরিবহনের লোকেরা আমার কাউন্টার এবং পরিবহনের উপর হামলা করে।আমি কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ করেছি। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি মুঠোফোনে জানান আমি দুই পক্ষের অভিযোগ পেয়েছি।তদন্তের জন্য দুটি অভিযোগই কুমিল্লা ইপিজেড ফাঁড়িতে পাঠিয়েছি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিএনএনসি ও বাংলাদেশ ভূমি গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

আওয়ামী প্রেতাত্মারা দখলবাণিজ্যে আবারো মরিয়া

কুমিল্লায় জেলা পুলিশ কর্তৃক সংবর্ধনা পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারবর্গকে

কুমিল্লা সদর দক্ষিণে মাদরাসার খেলার মাঠ দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ঈদুল আযহাকে সামনে রেখে মহাসড়ক ও গরুর হাটে সাপোর্ট সেন্টার ও জাল টাকা সনাক্তে সহায়ক ভূমিকা সহ তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ বিতরণ করবে কুমিল্লা র‌্যাব -১১

নাঙ্গলকোটে গণধর্ষণের আসামী র‌্যাবের হাতে আটক

কুমিল্লায় পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ঈদের দিনেও নেই গ্যাস, ভোগান্তীতে নগরবাসী।

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে  বিজয় দিবস উদ্‌যাপন

লালমাই ধানী জমিতে ফারুকের মরদেহ উদ্ধার

কুমিল্লায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে, বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু