মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লা টমছম ব্রীজে কাভার্ড ভ্যান চাপায় নিহত ০১

নিজস্ব প্রতিবেদক:
এপ্রিল ২২, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
পঠিত: ৮৪ বার

কুমিল্লা নগরীর রামমালা এলাকায় কাভার্ড ভ্যানচাপায় ইমন সরকার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন তার বড় ভাই সুমন সরকার।

নিহত ইমন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা। তিনি কুমিল্লার কোটবাড়িতে ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। সোমবার তিনি বড় ভাইয়ের সঙ্গে একটি ওষুধ কোম্পানিতে (রায়োচ সার্জিক্যাল) বিক্রয় কর্মকর্তা হিসেবে নতুন চাকরিতে যোগ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন তার ভাই সুমনের মোটরসাইকেলে চড়ে রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে টমছমব্রিজের দিকে যাচ্ছিলেন। পথে রামমালা পানির ট্যাংক মোড়ে একটি দাঁড়িয়ে থাকা অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান ইমন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালায়। স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান।

নিহতের খালাতো ভাই ফাহাদ সরকার জানান, ইমন এইচএসসি পাস করার পর আর পড়াশোনা করেননি। জীবিকার তাগিদে বড় ভাইয়ের সঙ্গে চাকরিতে যোগ দিয়েছিলেন মাত্র একদিন আগে।

কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় বিপুল পরিমাণ টাকা ও  মাদক জব্দ, আটক দুই

জেলার আবু মুছার হাতে বন্দি কক্সবাজার জেলা কারাগার, বন্দিদের জীবন দুর্বিষহ!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

কুমিল্লা সদর দক্ষিনে ০৫ কেজি গাঁজা সহ আটক ০২

শয়তান বধ ; শয়তান শিকার সবকিছুই রুটিন ওয়ার্ক!!

বৃহত্তর কুমিল্লার বাংলাদেশ মানবাধিকার সংগঠনের বাবু ও তানিয়ার নেতৃত্বে কুসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা

সাংবাদিকদের জন্য অনিরাপদ বাংলাদেশ?

কুমিল্লায় ৯৬ কেজি গাঁজা’সহ র্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার ০৩

কুমিল্লা সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী তোফাজ্জল গ্রেপ্তার

কুমিল্লা সদর দক্ষিনে ডাক্তার দেখানোর পর বাড়ি ফেরার পথে তিশা বাসের ধাক্কায় অন্তস্বত্বা নারী নিহত