মঙ্গলবার , ৪ জুন ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের বিরুদ্ধে দুদকে অভিযোগ

ঢাকা আউটলুক ডেস্ক :
জুন ৪, ২০২৪ ৬:৪৯ পূর্বাহ্ণ
পঠিত: ২৬৩ বার

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খানসহ সাতজন শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ সংক্রান্ত লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগকারীরা জানান, অধ্যক্ষ ড. খান সহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কলেজের অর্থ আত্মসাৎ করেছেন। এর মধ্যে রয়েছে ভুয়া বিল ভাউচার তৈরি, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিলের বই ছাপানো, এবং ব্ল্যাংক বিলে ইচ্ছেমতো টাকা বসানো। অভিযোগে বলা হয়, প্রতিটি প্রোগ্রামে অধ্যক্ষ ৩০%, উপাধ্যক্ষ ১৫%, শিক্ষক পরিষদ সম্পাদক ১৫%, এবং কমিটির সদস্য/পরিষদের সদস্য ৭.৫% কমিশন নেন।

এছাড়াও, কলেজের ১১টি গাছ অনুমতি ছাড়া কেটে ফেলার অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। কুমিল্লা বন বিভাগ এবং পরিবেশ অধিদফতর উভয়েই জানিয়েছেন, তাদের কাছে এ বিষয়ে কোনো অনুমতি চাওয়া হয়নি।

দুদকে দাখিল করা অভিযোগ পত্রে আরও বলা হয়েছে, ল্যাবরেটরি ও বিসিসি ল্যাব ফি আদায় করা হলেও বিজ্ঞান বিভাগের ল্যাবগুলোতে কোনো ক্যামিক্যাল দেওয়া হয় না। শিক্ষা সফরের ফি থেকে ৩০% কর্তন করা হয় এবং সেমিনারে অধ্যক্ষ চাঁদা দাবি করেন।

অধ্যক্ষ ড. আবু জাফর খান এ বিষয়ে জানান, তিনি দুদকে অভিযোগ সম্পর্কে অবগত নন এবং পূর্বের অভিযোগগুলো সম্পর্কেও তার মনে নেই।

এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, পুলিশ লিখিত অভিযোগ পেলে তা নিয়ে ব্যবস্থা নেবে।

এই অভিযোগগুলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষা পরিবেশ এবং সার্বিক প্রশাসনিক কাঠামোর উপর গভীর প্রভাব ফেলেছে। এই অভিযোগগুলোর তদন্ত এবং সঠিক বিচারের মাধ্যমে সত্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ছাত্র-জনতার উপর হামরা ও বিস্ফোরক মামলায় ছাত্রলীগের নেতা জসীম গ্রেফতার

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাম্মদ রায়হান উদ্দিনের পদত্যাগ

আমেরিকার ভাগ্য ভারতের হাতে!

কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখল করে অবৈধ ইটভাটা গড়ে তোলার অভিযোগ

কুমিল্লায় হাসপাতাল থেকে সাপে কাটা গৃহবধূকে নিয়ে কবিরাজের বাড়ি ; অবশেষে মৃত্যু

উপদেষ্টা আসিফ এর বাবার দাপটে মুরাদনগর ছাড়া তিন পরিবার

কুমিল্লায় যুবককে কুকুর লেলিয়ে নির্যাতন: র‍্যাবের অভিযানে তিন পাহারাদার গ্রেফতার

ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি: প্রকৌশলীকে ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধা

কুমিল্লায় বাস দুর্ঘটনায় নিহত ৩