শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে টেন্ডার বাণিজ্যের আড়ালে ক্ষমতার দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদক:
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ
পঠিত: ৩৬৯ বার

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে টেন্ডার বাণিজ্যকে ঘিরে শুধু দুর্নীতির অভিযোগই নয়, এর আড়ালে রয়েছে ক্ষমতার দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারের লড়াই। বিএনপি সমর্থিত চিকিৎসক সংগঠন ডাক্তারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর স্থানীয় নেতৃবৃন্দ বর্তমানে দুটি গ্রুপে বিভক্ত। একটি গ্রুপের নেতৃত্বে আছেন ডা. মাসুম হাসান এবং অপরটির নেতৃত্বে ডা. মিনহাজুর রহমান তারেক।

জানা গেছে, কুমিল্লা জেলা ও মহানগর ড্যাবের শীর্ষ নেতৃত্ব ডা. মাসুম হাসানের অনুসারী হলেও মেডিকেল কলেজ ড্যাবের নেতৃত্বে আছেন ডা. তারেকের ঘনিষ্ঠরা। দীর্ঘদিন ধরে কুমিল্লা মেডিকেল কলেজে আধিপত্য বিস্তার নিয়ে এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

গত ৯ আগস্ট ২০২৫ তারিখে ড্যাব কেন্দ্রীয় নির্বাচনে ডা. হারুন-ডা. শাকিল পূর্ণ প্যানেলে জয়লাভ করলে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি শুরু হয়। একইসাথে কুমিল্লা ড্যাবের তিনটি সাব-কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এই সাংগঠনিক পদগুলোকে ঘিরে দুই চিকিৎসক নেতার অনুসারীরা নীরব যুদ্ধে লিপ্ত হয়েছেন।

এ সময় মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. আরিফ হায়দার নিজ গ্রুপ ছেড়ে ডা. তারেকপন্থীদের সাথে যোগ দেন। এই সুযোগ কাজে লাগায় মেডিকেল কলেজ ড্যাবের শীর্ষ নেতৃত্ব। সাংগঠনিক নীতি বহির্ভূতভাবে তারা প্রতিবাদ সভার আড়ালে সংবাদ সম্মেলন আয়োজন করে এবং ডা. আরিফ হায়দারের বক্তব্যের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলে অভিযোগ উঠেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এতে দুটি সুবিধা হয়েছে। প্রথমত, ডা. মাসুম হাসানের অনুসারী হয়েও তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা অধিকতর যুক্তিযুক্ত মনে হবে। দ্বিতীয়ত, জেলা ও মহানগর ড্যাবের কমিটি স্থগিত হলে মেডিকেল কলেজ ড্যাবের কমিটি চিকিৎসকদের নেতৃত্ব দিতে পারবে এবং ভবিষ্যতে বিভাগীয় ড্যাবের সাংগঠনিক সম্পাদক পদে ডা. মাসুম হাসানকে ছিটকে দেওয়া সহজ হবে।

তবে কেন্দ্রীয় ড্যাব নেতৃবৃন্দ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। মেডিকেল কলেজ নেতাদের অসাংগঠনিক আচরণের কারণে তিনটি কমিটি স্থগিত করে ডা. আবুল কেনানের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত দল গঠন করা হয়েছে। এই দল তাদের নেতৃত্বের দায়-দায়িত্ব নিরূপণ করবে।

অন্যদিকে ডা. মিনহাজুর রহমান তারেকের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ রয়েছে। তিনি সরকারি কর্মকর্তা হয়েও বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে আর্থিক নেগোসিয়েশন করতেন বলে অভিযোগ করেছেন একাধিক পক্ষ। এ ধরনের একটি ঘটনার প্রমাণও প্রতিবেদকের হাতে এসেছে।

এছাড়া ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত ‘গণথাব্রানো কর্মসূচি’ ও একইদিনে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে ডা. আরিফ হায়দারকে উস্কে দেওয়ার পেছনেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ করছে স্থানীয় কর্মীরা।

ড্যাবের স্থানীয় চিকিৎসকরা আশা করছেন, অচিরেই তদন্তের মাধ্যমে সত্য উন্মোচিত হবে এবং কুমিল্লা মেডিকেল কলেজের চলমান উত্তেজনার প্রশমন ঘটবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক লাবুকে প্রাণনাশের হুমকি ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে হয়রানি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

কুমিল্লা ছত্রখীল পুলিশ ফাঁড়ির অভিযানে বিপুল পরিমাণ মাদক নিয়ে ধরা খেলেন সিরাজসহ আরো ২ জন

পদত্যাগের দাবি, নিখোঁজের ২ দিন পর মিলল অধ্যক্ষের মরদেহ

জামায়াতের কর্মী সংখ্যা বাড়াতে বললেন পুলিশ কর্মকর্তা

কুমিল্লা মুরাদনগরের ধর্ষনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা

কুমিল্লায় ২৪৭ বোতল ফেন্সিডিল’সহ আটক এক

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক

কুমিল্লায় ৪ দফা দাবীতে ফের রাজপথে ম্যাটস শিক্ষার্থীরা

বিনা পারিশ্রমিকে কবর খোঁড়া মনু ‍মিয়া আর নেই

কুমিল্লা সদর দক্ষিনে গোলাম সারওয়ার ও আব্দুল হাই বাবলুসহ ৯৬ জন ও অজ্ঞাত ১৫০-২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের