মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৭১ দশমিক ১৫ শতাংশ, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক :
অক্টোবর ১৫, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ
পঠিত: ১৫৫ বার

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ, যা গত দুই বছরের তুলনায় কম। ফলাফলে ছেলেদের তুলনায় এগিয়ে আছে মেয়েরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম এ তথ্য দেন। পরে, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয় ফলাফল।

বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে অংশগ্রহণ করেছে ১ লাখ ১২ হাজার ৩১২ জন। সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছে ৭৯ হাজার, ৯০৫ জন, যা মোট ফলাফলের ৭১ দশমিক ১৫ শতাংশ। এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯২২ জন, যা মোট ফলাফলের ৭ দশমিক ০৫৪ শতাংশ।

২০২৩ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৫ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৬৫৫ জন। এ ছাড়া ২০২২ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ ছিল ১৪ হাজার ৯৯১ জন।

এ বছর ৪৬ হাজার ৯৪১ জন ছাত্র ও ৬৩ হাজার ৬৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৪৮ হাজার ৬৫ জন ছাত্রের মধ্যে পাশ করেছে ৩২ হাজার ৫৫৮ জন ও ৬৪ হাজার ২৪৭ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৪৭ হাজার ৩৪৭ জন। জিপি-৫ পেয়েছে ২ হাজার ৯৬৮ জন ছাত্র ও, ৪ হাজার ৯৫৪ জন ছাত্রী।

কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন, এবার ফলাফলে ইংরেজীতে পাশের হার কম। আমাদের শিক্ষকদের দক্ষতার কিছু ঘাটতি রয়েছে। আমরা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো। এবার ফলাফলের অনেকগুলো প্রতিকূলতা পার করতে হয়েছে। বন্যা ও প্রাকৃতিক দূর্যোগের পাশাপাশি এবার ছাত্রদের আন্দোলনের কারণে সম্পূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে নি। এই কারণে কিছুটা প্রভাব পড়েছে। মেয়ে শিক্ষার্থীদের সফলতার হার বেশী৷ এর জন্য আমাদের সবাইকে সম্মিলিত প্রচেষ্টা করতে হবে। জেলায় এবার ১০টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে, এছাড়া বিশৃঙ্খলার কারণে ৫৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বোর্ডের আওতাধীন ৪টি কলেজে একজনও পাশ করেনি।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

বাঞ্ছারামপুর থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

সদর দক্ষিন থানার এস আই জিয়ার বিরুদ্ধে সাংবাদিকদের সাথে অসদাচরণের : স্বরাষ্ট্র উপদেষ্টার বরাবরে বিচার দাবি

কুমিল্লায় পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় (DNC)’র অভিযানে গাঁজাসহ আটক দুই

ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান চিত্রনায়িকা অঞ্জনা রহমান আর নেই

কুমিল্লা সদর দক্ষিনে ১৫০ পিস ইয়াবাসহ আটক ০১

কুমিল্লায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে, বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

কুমিল্লায় গ্যাস সংকটে গ্রাহকদের ভোগান্তি

কুমিল্লা কোতয়ালী মডেল থানায় সেবা ডেস্ক চালু

কুমিল্লার সদর দক্ষিণে সড়ক দুর্ঘটনায় নিহত এক