বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো কুমিল্লা সরকারি সিটি কলেজ

নিজস্ব প্রতিবেদক:
জুন ১২, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ
পঠিত: ১৫৪ বার

কুমিল্লা সরকারি সিটি কলেজের এইচএসএসসি পরীক্ষায় উত্তীর্ণ যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে তাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ সম্মাননা দেন কুমিল্লা সরকারি সিটি কলেজ।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সরকারি সিটি কলেজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহ্বায়ক ড. কাজী মুহাম্মদ শাহনূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আহমেদ।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করত হবে। দেশ সেরা কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেওয়া নতুন প্রজন্মরা আগামীতে নিজেকে মেলে ধরবে।

তিনি আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শেখায়। কুমিরল্লা সরকারি সিটি কলেজ থেকে শিক্ষা অর্জন করে অনেকেই আজ দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত আছেন এবং সততার সাথে দেশের জন্য কাজ করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ জামসেদুল আলম, আবুল কাশেম। বক্তব্য রাখেন প্রভাষক বদিউল আলম মৃধা, সহকারী অধ্যাপক নূরে আলম সিদ্দিকী, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন, কামরুল হাসান, মোহাম্মদ যোবায়ের মিয়া, আবুল কাশেম, নজরুল ইসলাম সরকার, সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মেহের ফাতেমা প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামিদুর রহমান সিয়াম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তাসনিম হাসান ইমন, বুয়েটের কাজী তাসাদ তনয়, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির শাফুনুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেহেদী হাসান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাজ্জাত হোসেন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের আরিফ হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বখতিয়ার হামীম, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাজমুল হাসান ইসহাক, ইমতিয়াজ আহমেদ।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার চৌদ্দগ্রামে  বাল্য বিবাহ-উপজেলা প্রশাসনের অভিযান

কুমিল্লায় জমি দখলের চেষ্টা ও ভূমি মালিকের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রদান এবং অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন আর নেই

কুমিল্লায় ০৩ উপজেলা পরিষদের নির্বাচন আজ ০৫ জুন

খাদ্য সেক্টরের দাপুটে সিন্ডিকেট ভাঙ্গতে গিয়ে হুমকির মুখে সচিব বিএনপি ব্যানারে মাঠে নামছে শামীম ওসমানের সহযোগিরা

আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না, আমরা জনগণের পুলিশ হতে চাই ; অতিরিক্ত পুলিশ কমিশনার

বিআরডিবি কুমিল্লা জেলা সিবিএর ২৫-২৬ সালের কমিটি ঘোষণা

কুমিল্লা সদর দক্ষিনে গোলাম সারওয়ার ও আব্দুল হাই বাবলুসহ ৯৬ জন ও অজ্ঞাত ১৫০-২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

সদর দক্ষিণে মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান, অতঃপর এসিল্যান্ডের ওপর দুর্বৃত্তদের হামলা

মুরাদনগরে পুরাতন সিলেবাসে দশ মিনিট চলে এইচএসসি পরিক্ষা।