মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কোটার বিরুদ্ধে এবার মাঠে নামছে বুয়েট শিক্ষার্থীরা

ঢাকা আউটলুক ডেস্ক :
জুলাই ৯, ২০২৪ ১:৩৭ পূর্বাহ্ণ
পঠিত: ৩২০ বার

সরকারি চাকরিতে বেতন কাঠামোর ৯ম থেকে ১৩তম গ্রেডে (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির) মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি আজ দ্বিতীয় দিনের মতো পালিত হয়েছে।

বেশকিছু দিন ধরে চলা এই আন্দোলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল না। তবে মঙ্গলবার (৯ জুলাই) থেকে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করে রাজপথে নামবেন তারা। এ প্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে কাল দুপুর ১২টায় মানববন্ধন করবেন।

সোমবার (৮ জুলাই) বুয়েটের অহর্নিশ ১৯ ব্যাচের শিক্ষার্থীরা ‘কারেন্ট স্টুডেন্টস অব বুয়েট’ নামক ফেসবুক গ্রুপের এক স্ট্যাটাসে এই বিষয়ে জানানো হয়।

স্ট্যাটাসে বলা হয়, গত ৫ জুন ২০২৪ খ্রিস্টাব্দে হাইকোর্ট থেকে ২০১৮ সালে প্রকাশিত কোটা সংস্কার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রটি বাতিল করা হয়। যার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে পুরো দেশের ছাত্রসমাজ রাস্তায় নেমে আসে। বুয়েট এ সময়টার মধ্যে টার্ম ফাইনালের বন্ধ থাকায় সংঘবদ্ধ হয়ে কিছু করে উঠতে পারেনি। এ ব্যাপারে অহর্নিশ ১৯ দফায় দফায় আলোচনা করে। তবে হলে জনবল কম থাকায় সশরীরে নামার সুযোগ সৃষ্টি হয়ে উঠেনি। টিচারদের পেনশন স্কিমের আন্দোলনের জন্য ক্যাম্পাস অফ থাকার কারণে শিক্ষার্থীরাও হলে আসতে আগ্রহ পাচ্ছে না। আবার, হলে ৫০ শতাংশ এর কম মানুষ থাকায় অথরিটি থেকে হল ডাইনিং চালু করা হচ্ছে না।এতে আরও বলা হয়, অহর্নিশ ১৯ হলে উপস্থিত স্বল্প মানুষ এবং ঢাকায় অবস্থানকারী এটাচদের নিয়ে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘কোটা সংস্কার আন্দোলন’ এর প্রতি একাত্মতা পোষণ করে আগামীকাল (মঙ্গলবার) দুপুর ১২ টায় বুয়েট শহীদ মিনারের সামনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। মানববন্ধনে অহর্নিশ ১৯, হাজারখানেক শিক্ষার্থীদের উপস্থিতি আশা করছে। এই উপস্থিতির উপর নির্ভর করে অহর্নিশ ১৯ পরবর্তী কর্মসূচি বিবেচনা করবে।

সূত্র কালবেলা 

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা সদর দক্ষিনে শব্দ দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট

সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ

বায়েজিদ বোস্তামি থানার ওসিকে হুমকিদাতা চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রেফতার

বিনা পারিশ্রমিকে কবর খোঁড়া মনু ‍মিয়া আর নেই

মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিকের উপর হামলা

সেনাসদস্যদের অশোভন আচরণের বিষয়ে সতর্ক করলো সেনাবাহিনী

মা, বাবা ও ভাইয়ের কবরের পাশে শায়িত হলেন তোফাজ্জল

পুলিশের  দুই ঊর্ধ্বতন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিআরডিবি কুমিল্লা জেলা সিবিএর ২৫-২৬ সালের কমিটি ঘোষণা

কুমিল্লার চাঞ্চল্যকর অটোরিক্সা চালক পরান হত্যাকান্ডের মূলহোতাসহ ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার।