শনিবার , ১৭ মে ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে বেধড়ক পিটুনি

ডেস্ক নিউজ:
মে ১৭, ২০২৫ ৫:৪১ পূর্বাহ্ণ
পঠিত: ৮০ বার

সিরাজগঞ্জের সলঙ্গায় পুকুর খননকারীর কাছে চাঁদা চাইতে গেলে ৩ জনকে আটকে রেখে বেধড়ক পিটুনি দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় তাদের ৩-৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

জানাযায় ওই ৩ জন যুবদল ও কৃষকদলের নেতাকর্মী।

শুক্রবার (১৬ মে) বিকেলে থানার নইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে নারী-পুরুষ মিলে ওই সব যুবদল ও কৃষক দলের নেতাদের আটকে রেখে মারধরসহ মোটরসাইকেল ভাঙচুর করতে দেখা গেছে।

আহতরা হলেন- সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, সদস্য রোকনুজ্জামান খোকন ও সলঙ্গা থানা কৃষক দলের সদস্য সচিব সোবহান আলী।

স্থানীয় শহিদুল ইসলাম ও আরব আলী বলেন, বিকেলে ৫-৭টি মোটরসাইকেলে ৮-৯ জন যুবদল ও কৃষক দলের নেতা নইপাড়ায় গ্রামে এসে শহিদুল ইসলামের পুকুর খনন কাজ চলাকালে চাঁদা দাবি করেন। ওই সময় এলাকার বিক্ষুব্ধ নারী-পুরুষরা তাদের ৩ জনকে আটকে রেখে বেধড়ক পিটুনি দিয়েছে। বাকিরা পালিয়ে গেছে। উত্তেজিত লোকজন তাদের ৩-৪টি মটরসাইকেল ভাঙচুর করেছে।

সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার কালবেলাকে বলেন, আমি সিরাজগঞ্জ জেলা সদরে অবস্থান করছি। চাঁদা দাবি ও মারধরের বিষয়ে বিস্তারিত কিছু জানা নেই। জানার পর বলতে পারব।

সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির কালবেলাকে জানান, সংবাদ পেয়ে আটকে রাখা নেতাদের উদ্ধার করে থানায় আনা হয়েছে

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পুলিশ কনস্টেবল শিমুল রায়ের প্রেম প্রতারণায় রোজী’র সর্বনাশ

ঢাকায় তারুণ্যের সমাবেশে ব্যারিস্টার রেজভিউল মুন্সির বিশাল শোডাউন

কুমিল্লায় ডিসেম্বর মাসে খুন, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় ৩৯৯টি মামলা

কুমিল্লা সদর দক্ষিনে ১৫০ পিস ইয়াবাসহ আটক ০১

 যাত্রাবাড়ী পার্কে ককটেল নিক্ষেপ আহত ৫

কুমিল্লা মুরাদনগরের ধর্ষনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা

শিশুকে নির্যাতন করে পানিতে ফেলে দিলেন স্কুল শিক্ষক শাহাজাহান

দেশে আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস-শুরু হচ্ছে পরিক্ষা

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি আবু সালেহ ও সম্পাদক সোহেল

দাফনের সব প্রস্তুতি সম্পন্ন, হঠাৎ প্রাণ ফিরল ‘মরদেহে’!