সোমবার , ১৩ জানুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

চাঁদা না পেয়ে মুরগী দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক:
জানুয়ারি ১৩, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ
পঠিত: ১২৬ বার

টঙ্গীতে চাঁদা না পেয়ে মুরগী ব্যবসায়ীর দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই সাবেক ছাত্রদল নেতার নাম নুর মুহাম্মদ জাকারিয়া রিছাল বলে জানা যায় তিনি গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সহ-ক্রীড়া সম্পাদক। টঙ্গী বাজার মুরগী মার্কেটের আল্লাহর দান বয়লার হাউজে এ হামলা চালানো হয়েছে। হামলায় দোকানের মালিকসহ ৪ জন আহত হয়েছে। হামলায় গুরুত্ব আহত হয়ে কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

এ বিষয়ে আহত দোকানের মালিক বিপুল জানান, কয়েকদিন ধরে নুর মুহাম্মদ জাকারিয়া রিছালের নেতৃত্বে কয়েকজন তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় গত ১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ২০-২৫ জন সশস্ত্র যুবক তার দোকানে অতর্কিতে হামলা চালায়। এবং দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। হামলায় তিনিসহ আরও ৪ জন আহত হন।

তিনি আরো জানান, টঙ্গী পৌর মুরগী বাজারে আওয়ামীলীগ নেতা নজির আহমেদ খান (ফারবেজ) পৌরসভা থেকে দোকটি ইজারা নেন। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে নজির আহমেদ খান (ফারবেজ) তার ইজারা হস্তান্তর করেন বিপুলের কাছে। বিপুল দোকান পরিচালনা করলে বেশ কয়েকদিন ধরে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সহ-ক্রীড়া সম্পাদক নুর মুহাম্মদ জাকারিয়া রিছাল বিভিন্নভাবে দোকানের ভাড়া দাবি করে আসছিলো ।

ভুক্তভোগী মুরগী ব্যবসায়ী বিপুল আরো জানান, তার জেঠাতো ভাই সিয়ামকে ছাত্রদল নেতা রিছাল তার দলবল নিয়ে তুলে থানায় নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে পুলিশের হাতে তুলে দেন। এ বিষয়ে সাবেক ছাত্রদল নেতা রিছালের মুঠোফোনে কল দিলে তিনি জানান, দোকানের মূল মালিকের সাথে কথা বলে সত্য জানুন। পরবর্তীতে সরজমিনে গিয়ে রিছালকে ফোন দেয়া হলে রিসিভ করেননি।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। দু’পক্ষের আসামি ধরা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নিখোঁজের সাত দিন পর শিশু মুনতাহার লাশ উদ্ধার

কুমিল্লায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে, বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হত্যা করলো ছাত্রদল কর্মীকে

সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার, হত্যা বলে ধারণা এলাকায় বাসীর

বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে হামলার ঘটনায় আতিকুউল্লাহ খোকন ও আব্দুল হাই বাবলুসহ ৫৫০ জনের বিরুদ্ধে মামলা

১৪১ বোতল ফেন্সিডিলসহ এক নারী আটক

একের পর এক মবের ঘটনা ঘটলেও জড়িতদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ দৃশ্যমান নয়

র‍্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ১২ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক পিঠালেন বিএনপির নেতা

কুমিল্লার দেবিদ্বারে আসামী ধরতে গিয়ে পুলিশের মৃত্যু