বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

ছেলের মৃত্যুকে শহীদ দেখিয়ে জুলাই বাণিজ্যের অভিযোগ

ঢাকা আউটলুক ডেস্ক :
জুলাই ৩০, ২০২৫ ৪:১৫ পূর্বাহ্ণ
পঠিত: ৬৫ বার

জুলাই-আগস্ট আন্দোলনে নোয়াখালীর চাটখিলে থানা থেকে অস্ত্র নিয়ে পালানোর সময় সেই অস্ত্রের গুলিতে নিহত হন মো. ইমতিয়াজ। তার মৃত্যুকে শহীদ বানিয়ে ‘জুলাই বাণিজ্য’ ও জুলাইযোদ্ধাদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এনে তার বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে নোয়াখালীর চাটখিল আলিয়া মাদরাসা মিলনায়তনে চাটখিল উপজেলা ছাত্র সমাজ আয়োজিত সংবাদ সম্মেলনে ইমতিয়াজের বাবা হাবিবুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাটখিলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া নোয়াখালী সরকারি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম রনি।

তিনি বলেন, ‘ইমতিয়াজের মৃত্যুকে শহীদ দেখিয়ে তার বাবা হাবিবুর রহমান গেজেটভুক্তির মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধা আদায় করেছেন। মামলার ভয় দেখিয়ে রাজনৈতিক সুবিধা আদায়সহ ৭০-৮০ লাখ টাকা ও ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’ থেকে আরো ১৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

তিনি আরো জানান, ইমতিয়াজ কোনো ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। বরং থানা থেকে লুট করা অস্ত্র কোমরে রেখে পালানোর সময় ওই অস্ত্রের গুলিতেই সে মারা যায়।

এরপর তার বাবা জুলাই আন্দোলনে তার ছেলে শহীদ হয়েছে বলে জুলাই স্মৃতি ফাউন্ডেশনসহ বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ অর্থ বাণিজ্য করে। তার বাবার জুলাই বাণিজ্য নিয়ে আমরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করলে তিনি জুলাইযোদ্ধাদের বিরুদ্ধে ১০ লাখ টাকার চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তোলেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন একই কলেজের শিক্ষার্থী গোলাপ হোসেন ফরহাদ।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

জানুয়ারী মাসের শেষ দিনে কুমিল্লা ক্লাবের নির্বাচন সম্পন্ন

ঘুষ বাণিজ্যের আখড়ায় পরিণত হয়েছে গোপালগঞ্জ সড়ক জোন ও সড়ক সার্কেল অফিস

কুমিল্লা মহানগর যুবলীগ নেতা রোকনের বিরুদ্ধে মানববন্ধন

অনলাইন জিডি সেবা চালু- বরুড়া থানা পুলিশের 

বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী

কুমিল্লা সদর দক্ষিনে শব্দ দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট

কুমিল্লায় ১২২ বোতল ফেন্সিডিলসহ আটক ০২

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় পেঁয়াজের বাজারে অস্থিরতা

কুমিল্লা জেলা গোয়েন্দার অভিযানে ৩০ কেজি গাঁজাসহ আটক ০৭

বায়েজিদ বোস্তামি থানার ওসিকে হুমকিদাতা চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রেফতার