
ডাকাতি করার প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি সিএনজি অটোরিকশা ও দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর ২০২৫) রাত ১২টা ২০ মিনিটে জেলার চান্দিনা থানাধীন কেরনখাল কাঠবাজার এলাকার জুবায়ের ট্রেডার্স দোকানের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মো. ফারুক ওরফে জজ মিয়া (৩৭), পিতা: খোরশেদ আলম, গ্রাম: খানবাড়ি, পোস্ট: জাহাপুর, থানা: তিতাস, জেলা: কুমিল্লা (তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে)।
২। বাবুল ওরফে সেলিম (৪৮), পিতা: আবেদীন মিয়া, গ্রাম: নরিতলা, পোস্ট: নূর মানিকচর, থানা: চান্দিনা, জেলা: কুমিল্লা (তার বিরুদ্ধে ১টি মামলা রয়েছে)।
৩। সুজন চন্দ্র সরকার (২৫), পিতা: অভিনাশ চন্দ্র সরকার, গ্রাম: পাথরী পাড়া, ওয়ার্ড নং-১৭, কোতোয়ালী, কুমিল্লা।
৪। আব্দুর রশিদ (৫৫), পিতা: মৃত আলী মিয়া, গ্রাম: ছাইকট, ওয়ার্ড নং-৭, থানা: চান্দিনা, জেলা: কুমিল্লা (তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে)।
গোয়েন্দা সূত্রে জানা যায়, উক্ত স্থানে ১২-১৩ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও আশপাশ এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল।
এ ঘটনায় এসআই (নিঃ) মফিজুর রহমান বাদী হয়ে চান্দিনা থানায় দুটি মামলা দায়ের করেছেন—
১. মামলা নং-১১, তারিখ: ১৩ নভেম্বর ২০২৫, ধারা: ৩৯৯/৪০২ দণ্ডবিধি।
২. মামলা নং-১২, তারিখ: ১৩ নভেম্বর ২০২৫, ধারা: The Arms Act, 1878 এর 19(f)।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালনা করা হয়।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট