রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

ডেমরায় দিনে-দুপুরে চুরি, সাত লাখ টাকার অধিক মালামাল লুট!

ঢাকা আউটলুক ডেস্ক :
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
পঠিত: ২৫৮ বার

রাজধানীর ডেমরা থানাধীন মাতুয়াইল নিউ টাউনের একটি বহুতল ভবনের অষ্টম তলার একটি ফ্ল্যাটে দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭ লাখ ৫ হাজার টাকার মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মোঃ জাবেদ হোসেন।

ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং পরিবারসহ মাতুয়াইল নিউ টাউনের হোল্ডিং নং ৮৭/১০, ব্লক-এ, আব্দুল লতিফ ভূইয়া সড়কে হাজী মোঃ আনোয়ার হোসেন ভূইয়ার মালিকানাধীন ভবনের অষ্টম তলায় ভাড়া থাকেন।

জানা যায়, গত ৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল আনুমানিক ১০টা নাগাদ তিনি পরিবারসহ গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাসায় তালা লাগিয়ে রওনা হন। দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে, বাড়ির মালিকের স্ত্রী মুক্তা বেগম ফোন করে জানান, তাদের বাসায় চুরি হয়েছে।

তাৎক্ষণিকভাবে জাবেদ হোসেন ঢাকা ফিরে এসে দেখেন, ফ্ল্যাটের দরজার তালা ভাঙা এবং ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। চুরি যাওয়া মালামালের মধ্যে ছিল: একটি লেনোভো ল্যাপটপ (মূল্য: ৭০,০০০ টাকা), একটি স্যামসাং ট্যাব (মূল্য: ৩০,০০০ টাকা), স্ত্রী’র ব্যবহৃত প্রায় ৫০,০০০ টাকার কসমেটিকস প্রায় ১.৫ ভরি স্বর্ণালংকার (মূল্য: ২,১০,০০০ টাকা),
একটি ডায়মন্ডের আংটি (মূল্য: ৩৫,০০০ টাকা), তিনটি মাটির ব্যাংকে থাকা নগদ অর্থ (৭০,০০০ টাকা), ১,০০০ মার্কিন ডলার (বাংলাদেশি মূল্য: ১,২৫,০০০ টাকা), ৬০০ মালয়েশিয়ান রিংগিত (মূল্য: ১৮,০০০ টাকা),
৫০০ চীনা আরএমবি (মূল্য: ৯,০০০ টাকা)
৭,০০০ থাই বাত (মূল্য: ২৮,০০০ টাকা),
একটি ভিসাসহ পাসপোর্ট (পাসপোর্ট নম্বর: BB0887129), একটি পুরাতন আইফোন ১৬ মোবাইল ফোন (মূল্য: ৬০,০০০ টাকা)
সর্বমোট ৭,০৫,০০০ (সাত লক্ষ পাঁচ হাজার) টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী জাবেদ হোসেন আরও অভিযোগ করেন, চুরির ঘটনায় বাড়ির মালিক হাজী মোঃ আনোয়ার হোসেন ভূইয়া এবং নিরাপত্তারক্ষী সেপালের দায়িত্বে অবহেলা রয়েছে।

ঘটনার পর থানায় এসে তিনি অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে ডেমরা থানায় একটি এজাহার দায়ের করেন।

ডেমরা থানা পুলিশ জানিয়েছে, এজাহার গ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং শিগগিরই চোরদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সংবাদ সংগ্রহকালে “দৈনিক প্রথম আলোর” সাংবাদিকের মৃত্যু

কুমিল্লার চাঞ্চল্যকর অটোরিক্সা চালক পরান হত্যাকান্ডের মূলহোতাসহ ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার।

কুমিল্লা সিটির ১১৪টি কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মুরাদনগরে পুলিশ পরিচয়ে ডাকাতির মূল নায়ক গ্রেফতার।

বাহরাইন বিএনপির নতুন কমিটি গঠন

হবিগঞ্জের বানিয়াচংয়ে নাইন মার্ডার মামলায় সাংবাদিকসহ ৩ আসামি গ্রেফতারে সমালোচনার ঝড়! চেয়ারম্যান আহাদকে আনা হবে রিমান্ডে

বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে হামলার ঘটনায় আতিকুউল্লাহ খোকন ও আব্দুল হাই বাবলুসহ ৫৫০ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লার নাঙ্গল কোটে ০৬ নং আদ্রায় সালীশে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতে মুয়াজ্জিনের স্ত্রীকে মারধরের অভিযোগ।

কুমিল্লায় ইয়াবাসহ ৪ মাদক ব্যাসায়ী আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে কুরুলা গাঙ্গের এর পানি দূষণে-আমির শার্ট লিমিটেড