বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

ঢাবিতে বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলা: মামলায় আসামি শেখ হাসিনা, চিত্রনায়ক রিয়াজ-জায়েদ খান

অনলাইন ডেস্ক:
অক্টোবর ৯, ২০২৪ ৩:০৭ পূর্বাহ্ণ
পঠিত: ১১৩ বার

ছয় বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিএনপি নেতা–কর্মীদের ওপর হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চিত্রনায়ক রিয়াজ, জায়েদ খানসহ ১০৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মঙ্গলবার এ মামলা করেন সেলিম হোসেন নামের এক ব্যক্তি। মামলার অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার আরজিতে অভিযোগ আনা হয়েছে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে আসার জন্য রওনা হন খালেদা জিয়া। রায় ঘোষণা উপলক্ষে সেদিন বেরা ১১টার দিকে বিএনপির অন্তত ৩০০ থেকে ৪০০ জন নেতা–কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে অবস্থান নেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ ১৪–দলীয় জোটের শত শত নেতা–কর্মী বিএনপির নেতা–কর্মীদের ওপর অতর্কিতভাবে হামলা চালান।

শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি আলী আজগরসহ অন্য আসামিরা লোহার রড, দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলা করেন। তখন মামলার বাদী বিএনপি কর্মী সেলিম হোসেনসহ অন্য বিএনপির নেতা–কর্মীদের কুপিয়ে জখম করা হয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ১৫ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা হয় ঢাকার আদালতে। এর পর থেকে তাঁর বিরুদ্ধে সারা দেশে অন্তত ২২৮টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৯৫টি মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ০২।

কুমিল্লায় সাবেক এমপি আ ক ম বাহার এবং সিটি মেয়র সূচিসহ অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

শিশুকে নির্যাতন করে পানিতে ফেলে দিলেন স্কুল শিক্ষক শাহাজাহান

১২ সিটির মেয়র অপসারণ, প্রশাসক নিয়োগ

রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ

মা, বাবা ও ভাইয়ের কবরের পাশে শায়িত হলেন তোফাজ্জল

কুমিল্লা-লাকসাম আঞ্চলিক মহাসড়কে জলাবদ্ধতা, ভোগান্তিতে জনসাধারণ

কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ

কুমিল্লা সিটির ১১৪টি কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

র‍্যাব-১১ এর অভিযানে মাদক মামলার ০৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার