মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

রাজু মজুমদার:
মার্চ ১৮, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ
পঠিত: ১৮৯ বার

কুমিল্লা-চাঁদপুর সড়কে মাইক্রোবাস, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আফসানা আক্তার রিপা (১৯) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

সোমবার (১৭ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বাংলাদেশ বেতার কেন্দ্র এর সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুরমুখী একটি মাইক্রোবাস কুমিল্লামুখী সিএনজি ও অটোরিকশার সাথে ত্রিমুখী সংঘর্ষে জড়ায়। এতে সিএনজি ও অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়, আর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের সীমানা প্রাচীরে আঘাত হানে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক কলেজছাত্রী রিপাকে মৃত ঘোষণা করেন। নিহত রিপা লালমাই সরকারি কলেজের শিক্ষার্থী এবং সদর দক্ষিণ উপজেলার শিবপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। দুর্ঘটনায় ছয়জন আহত হওয়ার তথ্য পেয়েছি এবং পরবর্তীতে আফসানা আক্তার রিপার মৃত্যু হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে, তবে চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েল ‘ভুল’ করলে আরও বিধ্বংসী হামলা চালাবে ইরান কঠিন হুশিয়ারি

গ্রেপ্তারের আগে জানবে পরিবার, সাদা পোশাকে আটক নয়: রাজ হোসেন

কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍‍্যাব-১১

01714-656858 shovo ronjon chakma, সিলেট হাইওয়ে থানা রিজওয়ান

01714-656858 shovo ronjon chakma, সিলেট হাইওয়ে থানা রিজওয়ান

সড়কের শাহজাদার বেতন ৩৪ হাজার  টাকা দিয়েই কি গড়েছেন সম্পদের পাহাড়?

বিভিন্ন জালিয়াত, মাদক ও নারী ব্যবসায়ী যুবলীগ নেতা সফিকুল ইসলামক গ্রেফতার

বিদ্যালয়ে মদ বিক্রির সময় মদসহ কাউন্সিলর ছেলে আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে একাধিক দোকানে অভিযান ও অর্থদন্ড

পূর্ব শত্রুতার জেরে কদমতলীতে ছুরিকাঘাতে যুবক খুন

শামীম মেম্বারের মাদকসেবী ছেলেদের সন্ত্রাসী কর্মকান্ডে আতঙ্কিত কুমিল্লা সদর দক্ষিণ গলিয়ারার জনগণ