মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে-সদস্য সচিব

অনলাইন ডেস্ক:
জুন ১৭, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ
পঠিত: ১২৬ বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগটি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে তার দল।

এনসিপির দফতরের দায়িত্ব পালন করা যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত সাক্ষরিত কারণ দর্শানো নোটিশে আজ মঙ্গলবার (১৭ জুন) তা জানানো হয়েছে।

সারোয়ার তুষারকে দেয়া ওই নোটিশে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। উক্ত বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জানতে চেয়েছেন।
এমতাবস্থায় উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ দিনের মধ্যে ‘রাজনৈতিক পর্ষদ’ এবং এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর প্রেরণ করার জন্য নির্দেশনা দেয়া হলো। পাশাপাশি, বিষয়টি নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত আপনাকে দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ নির্দেশনা মোতাবেক এতদ্বারা নির্দেশনা প্রদান করা হলো।’

প্রসঙ্গত, গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর আপত্তিকর কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে। এর আগেও তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় গণধর্ষনে আত্মগোপনে থাকা আসামী নবীর গ্রেফতার

কুমিল্লায় চিহ্নিত সন্ত্রাসী রেজাউলের সহযোগী আবু ওবায়েদ ওরপে শিমুল গ্রেফতার

ইসলাম ধর্ম অবমাননা : স্বপ্নীল মুখার্জীকে বহিষ্কারের দাবিতে, কুবি ক্যাম্পাসে মানববন্ধন

পাকিস্তান থেকে পাখির খাদ্যের আড়ালে এলো ২৫ হাজার কেজি মাদক

দীপ্ত টিভির তামিম হত্যা: বিএনপি নেতা রবিকে গ্রেফতারে বাসায় পুলিশের অভিযান

সাংবাদিকদের মিলনমেলায় নতুন সংগঠন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)

কুমিল্লায় Department of Narcotics Control (DNC) কর্তৃক ০২ কেজি গাঁজাসহ আটক ০২

প্রধানমন্ত্রীকে দোয়া করতে চাওয়ায় অসহায় গৃহহীন বৃদ্ধার হাত থেকে মাইক কেড়ে নিলেন সরকারি কর্মকর্তা…

ঢাবিতে বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলা: মামলায় আসামি শেখ হাসিনা, চিত্রনায়ক রিয়াজ-জায়েদ খান

সৌদি আরবে ঈদুল আযহা ৬ জুন