বুধবার , ১১ জুন ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

দেশে আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস-শুরু হচ্ছে পরিক্ষা

অনলাইন ডেস্ক:
জুন ১১, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ণ
পঠিত: ১৭৭ বার

দেশে আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস। গত মাসে কোভিড-১৯ সংক্রমণের হার ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে। দীর্ঘদিন বিরতির পর গত ৫ জুন করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় আগামী ১০ দিনের মধ্যে দেশের প্রধান হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার সক্ষমতা বাড়ানোর কাজ করছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তর গতকাল মঙ্গলবার জানিয়েছে, ১০১টি নমুনা পরীক্ষা

Daily Bangladesh Mirror

করে ১৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কোভিড-১৯ নজরদারি তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মে মাসে সংক্রমণের হার ব্যাপকভাবে বেড়েছে। ওই মাসে পরীক্ষা করা ১ হাজার ৪০৯টি নমুনার মধ্যে ৯.৫১ শতাংশ পজিটিভ এসেছে, যা জানুয়ারি ২০২৩-এর পর সর্বোচ্চ।

আইসিডিডিআর,বি-ও জানিয়েছে, গত মাসে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে তাদের বিজ্ঞানীরা জোর দিয়ে বলেছেন, এখনই সাধারণ মানুষের জন্য বড় ধরনের উদ্বেগের কোনো কারণ নেই। তবে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা।

আইসিডিডিআর,বি এবং আইইডিসিআরের যৌথভাবে পরিচালিত হাসপাতালভিত্তিক ইনফ্লুয়েঞ্জা নজরদারি গবেষণায় দেখা গেছে, এপ্রিল মাসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো দুটি নতুন ওমিক্রন সাব-ভ্যারিয়েন্ট এক্সএফজি ও এক্সএফসি শনাক্ত হয়েছে।

আইসিডিডিআর,বি-র সোমবার প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, গবেষণায় অংশ নেওয়া হাসপাতালগুলোতে পরীক্ষা করা রোগীদের প্রায় ৭ শতাংশের দেহে নতুন ধরনের করোনা ভাইরাস পাওয়া গেছে। চলতি বছরের শুরুতে যখন সংক্রমণের হার প্রায় শূন্য ছিল, তখনকার তুলনায় বর্তমান হার অনেক বেশি।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশীদ বলেন, যেসব হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, সেগুলোতে করোনা পরীক্ষা পুনরায় চালুর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় কোম্পানিগুলো থেকে করোনা পরীক্ষার কিট সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি বিদেশ থেকে টেস্ট কিট আনতে সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি)-কে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে করোনা পরীক্ষার ব্যবস্থা পুনরায় চালু করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, প্রথম পর্যায়ে শুধুমাত্র আরটি-পিসিআর সুবিধাসম্পন্ন মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলোতে করোনা পরীক্ষা শুরু হবে। যেসব রোগীর কোভিড-১৯-এর লক্ষণ থাকবে অথবা চিকিৎসকরা পরীক্ষার পরামর্শ দেবেন, শুধুমাত্র তারাই এই পরীক্ষা করতে পারবেন।

এদিকে, গত ৬ জুন স্বাস্থ্য মন্ত্রণালয় মাস্ক ব্যবহারের নির্দেশিকা জারি করেছে। এরপর বাংলাদেশ রেলওয়ে এবং মেট্রোরেল কর্তৃপক্ষও যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে দেশে মোট ২০ লাখ ৫১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং ২৯ হাজার ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২১ সাল ছিল সবচেয়ে ভয়াবহ, যখন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ ছিল।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় রাজনৈতিক সহিংসতা: কাকরাইলে জনদুর্ভোগ, সেনাবাহিনীর ৫ সদস্য আহত

কুমিল্লা  পশুর হাট সংক্রান্তে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও হয়রানি রোধে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

সংবাদ সংগ্রহকালে “দৈনিক প্রথম আলোর” সাংবাদিকের মৃত্যু

কুমিল্লায় শিশু ধর্ষণ (ঝুমুর) হত্যার আজ এক বছর

দেবিদ্বারে বাশঁ দিয়ে প্রতিবেশির রাস্তা বন্ধ করে অবরুদ্ধের চেষ্টা;থানায় লিখিত অভিযোগ

চাঁদাবাজির অভিযোগে তারাব পৌর বিএনপির সেক্রেটারী পিন্টু গ্রেপ্তার

কুমিল্লার চাঞ্চল্যকর অটোরিক্সা চালক পরান হত্যাকান্ডের মূলহোতাসহ ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

পিকআপের বডির নিচে একমণ গাঁজা গ্রেফতার ০২