রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

দৈনিক আলোর জগত পত্রিকার সম্পাদক-প্রকাশক ফারুক আলম তালুকদারের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
পঠিত: ১১৭ বার

ফারুক আলম তালুকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দৈনিক আলোর জগত পত্রিকা পরিবারের উদ্যোগে গতকাল ১৬ ফেব্রুয়ারি, বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্মরণ সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত স্মরণসভা যেন পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের কষ্ট কান্নার বেদনাময় আলোচনা সভায় পরিণত হয়। সেখানে বক্তাদের কণ্ঠে ফুটে উঠে সিমাহীন ক্ষোভ আর হতাশা। সম্পাদক ও প্রকাশক ফারুক আলম তালুকদের স্মৃতি চারণ করতে গিয়ে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে এই প্রবিণ সম্পাদককে ডিএফপি থেকে কাদতে কাদতে বের হতে হয়েছে। ডিএফপির সেই ফেসিস্ট সরকারের দালালেরা দৈনিক আলোর জগতের পত্রিকার মিডিয়া বাতিল করায় ভেঙ্গে পরেছিল সে। সেই কষ্ট-যন্ত্রণায় ফারুক আলম তালুকদারের জীবনে কাল হয়ে যায়, ধুকে-ধুকে মৃত্যুর কোলে ঢলে পরেন তিনি।
বক্তারা আরো বলেন, ফারুক আলম তালুকদার ছিলেন সংবাদপত্র শিল্পের একনিষ্ঠ ব্যক্তিত্ব, নিবেদিত প্রাণ। তার কর্মজীবনে প্রিন্ট মিডিয়ার অঙ্গনে অবিস্মরণীয় অবদান রেখেছেন। তার মৃত্যু বাংলাদেশের সংবাদপত্র শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার স্মৃতি ও অবদান চিরকাল আমাদের মনে থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সহিদুল ইসলাম উপস্থিত সকল সম্পাদক প্রকাশক ও সাংবাদিকদের স্বান্তনার বাণী দিয়ে বলেন, চলমান গণমাধ্যম সংস্কারে এসব বৈসম্য পুরোপুরি দূর করা হবে। আগামী দিন হবে সাংবাদিক সম্পাদকদের সুখময় পেশাদারিত্বের দিন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র অনুসন্ধানী প্রতিবেদক সাঈদুর রহমান রিমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাদক্ষ খন্দকার আলমগীর হোসাইন, বিএফইউজের সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন, সাংবাদিক নেতা দৈনিক সমকাল পত্রিকার জ্যেষ্ঠ প্রতিদেক আছাদুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা মো. আবুল বাসার মজুমদার, দৈনিক রূপবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমেদ, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আকাশ, দৈনিক একুশে বাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফ সরকার, ন্যাশনাল প্রেস সোসাইটির চেয়ারম্যান মো. মাহবুবুল ইসলাম, দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ মাসুদ, সাবেক প্যারা কমান্ডো সেনা কর্মকর্তা মো: মাহবুবুর রহমান ভূঞা, বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের সাধারণ সম্পাদক মো: ইউনুস সোহাগ, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া, দৈনিক একুশের বাণী পত্রিকার প্রধান সম্পাদক আনিসুর রহমান প্রধান। দৈনিক আলোর জগত পত্রিকার প্রধান সম্পাদক তুহিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবস্থাপনা সম্পাদক সরকার জামাল।
অনুষ্ঠানের শুরুতে দৈনিক আলোর জগত পত্রিকার নির্বাহী সম্পাদক এইচ এম এরশাদ পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন। অনুষ্ঠানে বক্তরা বলেন, তিনি ছিলেন সাংবাদিকদের প্রাণের স্পন্দন। সাংবাদিকতার জীবনে সাংবাদিকদের হাতেখড়ি হিসাবে পরিচিত, আজকে অনেক ছোট বড় সাংবাদিক তাদের পেশাকে বেছেনিবার পিছনে এই মহান লোকটির অবদান অপরিসীম। তার হাত ধরে দেশে আজ হাজার হাজার সাংবাদিক বিভিন্ন পত্র পত্রিকা,প্রিন্ট মিডিয়া, ইলেক্টিক মিডিয়া, টিভি চ্যানেল সহ বিভিন্ন স্থানে কর্মরত আছেন।তিনি আজ আমাদের ছেড়ে চলে গিয়াছেন কিন্তু রেখে গিয়াছেন হাজার হাজার গুনগ্রাহী। আসুন আমরা নিজ নিজ স্থানে থেকে সবাই এই মহান ব্যক্তিটির জন্য দোয়া করি।

জনাব সংবাদটি আপনার মিডিয়ায় প্রকাশ করে বাধিত করবেন।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

What’s a ‘quademic’? What to know about the viruses spiking in Michigan and the nation

কুমিল্লায় সালিসকারীকে হত্যার দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড : ১০ জনের কারাদন্ড

বরুড়ায় প্রবাসীকে হুমকি ও জায়গা দখল করে মাটি কেটে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন 

হাসছে শেখ হাসিনা, কাঁদছেন সাধারণ জণগন

মেট্রোরেলের নতুন বাজার ষ্টেশন নির্মানের নামে নিরীহ ব্যক্তিকে ভিটেছাড়া করার পাঁয়তারা

দেশ ছেড়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি – বেনজির আহমেদ

পুলিশের গুলিতে ০২ জন স্কুল শিক্ষার্থী আহত

ড.ইউনূস ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ সিদ্দিক

প্রকাশ্যে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা; ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার : ০৪

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ মিছিল