বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

দোহার-নবাবগঞ্জের দুটি মামলায় সালমান এফ রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

অনলাইন ডেস্ক :
অক্টোবর ২, ২০২৪ ৬:৪০ অপরাহ্ণ
পঠিত: ১৮৯ বার

ঢাকার দোহার ও নবাবগঞ্জ থানায় পৃথক দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে নবাবগঞ্জের আমলি আদালতের ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

দুপুরে দোহার থানার ওসি রেজাউল ইসলাম ও নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, সালমান এফ রহমানের নামে নবাবগঞ্জ থানায় গত ৩ সেপ্টেম্বর করা মামলায় চার দিন ও ২৫ আগস্ট দোহার থানায় করা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশ জানায়, দুটি মামলায় সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানকে খুব শিগগির রিমান্ডে নিতে পারছে না পুলিশ। কারণ, ঢাকা মহানগরসহ বিভিন্ন স্থান থেকে করা আরও কয়েকটি মামলায় বর্তমানে রিমান্ডে আছেন সালমান এফ রহমান। রিমান্ড শেষ হলেই তাঁর নিজ নির্বাচনী এলাকায় হওয়া মামলায় রিমান্ড আনা সম্ভব।

৪ আগস্ট দোহার উপজেলার করম আলীর মোড়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ আগস্ট উপজেলার রামনাথপুর গ্রামের মো. শাজাহান মাঝি বাদী হয়ে বিস্ফোরক আইনে দোহার থানায় মামলা করেন। অপর দিকে নবাবগঞ্জ থানার সামনে ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার অভিযোগে গৃহবধূ ফাতেমা বেগম মামলা করেন। দুটি মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখাতে ২২ সেপ্টেম্বর আদালতে আবেদন করেন সংশ্লিষ্ট দুই তদন্ত কর্মকর্তা।

দুটি মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য খন্দকার হারুন অর রশিদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা-০৯ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লার ধর্ষণের ঘটনায় ১৫ দিনের মধ্যে মামলার অগ্রগতি জানানোর নির্দেশ -হাইকোর্টের

নিখোঁজ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সন্ধান মিলেছে

লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বরখাস্ত করা হয়েছে

এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে কুমিল্লায় ইসলামি ছাত্র আন্দোলনের হেল্প ডেস্ক

লালমাইয়ে মৃতগরুর মাংস বিক্রি করার অপরাধে  কারাদন্ড 

শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের ১০০১ শিক্ষকের বিবৃতি

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় যুবলীগ নেতা আনোয়ারুল গ্রেপ্তার

কুমিল্লায় মরহুম সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় মাসাস’র ইফতার মাহফিল

খাদ্য সেক্টরের দাপুটে সিন্ডিকেট ভাঙ্গতে গিয়ে হুমকির মুখে সচিব বিএনপি ব্যানারে মাঠে নামছে শামীম ওসমানের সহযোগিরা