মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

নরসিংদিতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

ঢাকা আউটলুক ডেস্ক :
জুলাই ৯, ২০২৪ ১:১০ পূর্বাহ্ণ
পঠিত: ২৩৫ বার

নরসিংদীর রায়পুরায় একইস্থানে ট্রেনেকাটা পড়ে ৫ জন নিহত হয়েছেন। সোমবার(৮ জুলাই) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টার মধ্যের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন।

সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্ণা নিশিতা এক্সপ্রেস বা ঢাকা মেইলের নিচে কাটা পড়ে তারা নিহত হয়েছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরা উপজেলার খাকচক ও কমলপুর গ্রামের মধ্যবর্তী রেললাইনে কাটাপড়া ৫ জন পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখেন ট্রেনযাত্রী ও স্থানীয়রা। খবর পেয়ে সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও ভৈরব রেলওয়ে পুলিশ।

এসময় শরীরের বিভিন্ন অঙ্গ কাটা ও ছড়িয়ে থাকা অবস্থায় ৫ জন পুরুষের মরদেহ পড়েছিল। তাদের আনুমানিক বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কখন কোন ট্রেনে তারা কাটা পড়েছেন সেটি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

তিনি বলেন, ‘ট্রেনে কাটাপড়েই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তাদের স্থানীয়রা কেউ চিনতে পারছেন না। দেখে মনে হয়েছে তারা প্রান্তিক পর্যায়ের খেটে খাওয়া মানুষ। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। পরিচয় শনাক্ত হওয়ার পর নিশ্চিত হওয়া তারা কোথায় যাচ্ছিলেন বা তারা পেশায় কী ছিলেন। মরদেহগুলো উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।’

অপরদিকে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাতনামা পাঁচজন নিহতের কয়েক ঘণ্টা পার না হতেই ট্রেনে কাটা পড়ে ৭০ বছরের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে জেলার রায়পুরা উপজেলার পৌর শহরের শ্রীরামপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে প্রবেশ করছিল। এসময় স্টেশনের অদূরে শ্রীরামপুর রেলগেট এলাকায় ৭০ বছরের এক ব্যক্তিকে রেললাইনে দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা। ট্রেনের চালকও বারবার হর্ন দিচ্ছিলেন। তারপরও ওই ব্যক্তি রেললাইন থেকে সরে না আসায় ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের পরিচয় সনাক্ত কর হয়। তার নাম পরিমল সূত্রধর। তিনি নরসিংদী সদর উপজেলার পৌর শহরের পশ্চিম কান্দাপাড়া মহল্লার মৃত সুরেন্দ্র সূত্রধরের ছেলে।

সূত্র সময় টিভি অনলাইন 

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

৪০ কেজি গাঁজাসহ রাজধানীর ডেমরা হতে আটক দুই

সারাদেশে মাদকের ছড়াছড়ি, নৈপথ্যে ভারত ও মিয়ানমার

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাম্মদ রায়হান উদ্দিনের পদত্যাগ

কুমিল্লায় দুই জনের আত্মহত্যা

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে টেন্ডার বাণিজ্যের আড়ালে ক্ষমতার দ্বন্দ্ব

দেশ বরণ্য সাংবাদিক রিমনের রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লায় অবহেলায় কাটলো জাতীয় কবির মৃত্যুবার্ষিকী

ডিএনসি’র মাদক বিরোধী অভিযানে দশ হাজার ইয়াবাসহ আটক এক

টেকনাফে  মানবপাচারের ১৫ চক্র সক্রিয়