মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

পুলিশের ওপর হামলা: গিয়াস উদ্দিন আত তাহেরির নামে আরও মামলা

অনলাইন ডেস্ক :
ডিসেম্বর ১৭, ২০২৪ ২:৩৭ পূর্বাহ্ণ
পঠিত: ২৩৯ বার

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, রোববার রাতে মাওলানা তাহেরিসহ ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও এক থেকে দেড় শ জনকে আসামি করে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, শনিবার রাতে প্রশাসনের কাছ থেকে অনুমতি না নিয়ে গিয়াস উদ্দিন তাহেরির সমর্থকরা নাজিরাবাড়ি গ্রামে ওয়াজ মাহফিলের আয়োজন করে। মাহফিলে সরকারবিরোধী বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, এমন খবর পেয়ে শনিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সেখানে গেলে তাহেরির সমর্থকরা তাদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে তারা পুলিশের উপর ইটপাটকেল ছুড়তে থাকে। এতে ছয়জন পুলিশ সদস্য আহত হয়। এসময় পুলিশের ব্যবহৃত তিনটি গাড়ি ভাঙচুর করে তাহেরির ভক্তরা।

এর আগে, গত শুক্রবার আখাউড়া উপজেলার নিলাখাদ গ্রামে প্রশাসনের অনুমতি ছাড়াই মাওলানা গিয়াস উদ্দিন তাহেরিকে অতিথি করে একটি মাহফিলের আয়োজন করে স্থানীয়রা। পরে পুলিশ সেখানে গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে তাহেরির ভক্তরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা করে একজন এসআইয়ের মাথা ফাটিয়ে দেয়। ওই ঘটনায় তাহেরিসহ ১৫ জনের নাম উল্লেখ করে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত