রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

প্রধান উপদেষ্টার সহকর্মী আটক

ডিএমপি নিউজ :
জানুয়ারি ১৯, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ
পঠিত: ১১১ বার

নিজেকে কখনো মাননীয় প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, কখনো সাংবাদিক আবার কখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন মানুষের সাথে অভিনব উপায়ে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলো এক প্রতারক। এমন এক পেশাদার প্রতারককে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ ।

গ্রেফতারকৃত প্রতারকের নাম- কামাল খান ওরফে শাহ কামাল খান (৪৬)।

ছবি : কামাল খান ওরফে শাহ কামাল খান

গতকাল শনিবার (১৮ জানুয়ারি ২০২৫ ) দুপুর ১২:৩৫ মিনিটে ট্রাফিক ডেমরা জোন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

ডেমরা থানা সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (শহর ও যান) জি এম মুসা কালিমুল্লাহ ট্রাফিক ডেমরা জোনে কর্মরত। তিনি গত ১৬ জানুয়ারি ২০২৫ দুপুর ১২:৫১ মিনিটে ডেমরা থানার রাণীমহল এলাকায় সরকারি দায়িত্ব পালন করছিলেন। ঐ সময় গ্রেফতারকৃত কামাল তার মোবাইল নম্বরে ফোন করে নিজেকে মাননীয় প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি পরিচয় তার নিকট ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তার বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেল, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে হয়রানি করবে বলে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদান করেন। পুলিশ কর্মকর্তা তার সহকর্মীদের সাথে এই বিষয়ে কথা বলে জানতে পারে উক্ত ব্যক্তি অন্যান্য পুলিশ সদস্যদের কাছেও উক্ত পরিচয়ে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছে। পরবর্তীতে গত ১৮ জানুয়ারি ২০২৫ দুপুর ১২:৩৫ মিনিটে ডেমরা ট্রাফিক জোন পুলিশের সহায়তায় প্রতারক কামালকে কৌশলে ডেমরা থানার মাতুয়াইল ইউলুপ এলাকায় নিয়ে আসা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ পরিদর্শক ( শহর ও যান) জি এম মুসা কালিমুল্লাহ বাদী হয়ে গ্রেফতারকৃত কামালের বিরুদ্ধে ডেমরা থানায় একটি প্রতারণা ও চাঁদাবাজির মামলা রুজু করেন।

ডেমরা থানা সূত্রে আরও জানা যায়, কামাল একজন পেশাদার প্রতারক। সে নিজেকে মাননীয় প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, বিভিন্ন স্বনামধন্য পত্রিকার সাংবাদিক ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন মানুষের সাথে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন 

কুমিল্লায় ডিবির অভিযানে ৭২ কেজি গাঁজাসহ আটক ০১

গুলশান থানায় গ্রেফতার কৃত সাবেক ওসি মাজহারের ক্যাশিয়ার কনস্টেবল নুরু এখনও বহাল তবিয়তে

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে অপহৃত পাটেরবাগ জামে মসজিদের ইমাম  উদ্ধার গ্রেফতার দুই

মার্ডার আসামির রিমান্ড বাতিল করে দিতে চাওয়া ভুয়া এসআই গ্রেপ্তার

বায়েজিদ বোস্তামি থানার ওসিকে হুমকিদাতা চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রেফতার

সৌদি আরবে ঈদুল আযহা ৬ জুন

কুমিল্লা রেলস্টেশনের চিহ্নিত ছিনতাইকারী র‍‍্যাবের হাতে আটক

সাবেক আইনমন্ত্রীর আত্মীয় পরিচয়ে ঘুষ দুর্নীতির সুবিধা নিতেন ওসি!

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক পিঠালেন বিএনপির নেতা