শনিবার , ২৩ নভেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রণক্ষেত্র বাখরাবাদ স্কুল মাঠ

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর ২৩, ২০২৪ ১১:৫৭ অপরাহ্ণ
পঠিত: ৭৪ বার

কুমিল্লা আদর্শ সদরে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতের দু’দফা হামলায় রণক্ষেত্র বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয় মাঠ। কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ৭ জন আহত হওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছলেই পালিয়ে যায় কিশোর গ্যাং সদস্যরা।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। জানা যায়, শনিবার সকাল ১১ টায় বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয় মাঠে চাপাপুর এলাকার কয়েকজন ছেলে ফুটবল খেলতেছিলো। এমন সময় কিশোর গ্যাং সদস্য ছোটনের নেতৃত্বে সায়েম, আরাফাত, নিরব, সামির, কাঠ দোকানদার আনোয়ারসহ ১৫/২০ জন মাঠে এসে সবাইকে চলে যেতে বলে। তাদের হাতে ছিলো রামদা ও বিদেশী অস্ত্র, তা দেখে সকলে ভয়ে মাঠ ছেড়ে দেয়। মাঠ ছাড়তে দেরি হওয়ায় তাদের হাতে থাকা রামদা ও বিদেশী অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। আশপাশের মানুষ এগিয়ে আসলে পুরো মাঠ রণক্ষেত্রে পরিনত হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৭ জন ছেলে আহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন, চাঁপাপুর এলাকার রেজাউলের ছেলে রুপম (১৫), ধনপুর এলাকার ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সর্দার বিল্লালের ছেলে নাজমুল (১৭), চাঁপাপুর এলাকার আরিফুর রহমান আরবের ছেলে জিসান (১৭) ও তার ছোট ভাই আরাফাত (১৬), পেয়ার মিয়ার ছেলে সুজন (৩০)নোয়াব মিয়ার ছেলে অপু (২০), দ্বীন মোহাম্মদের ছেলে সালাউদ্দিন (৩৮)।

আহত নাজমুল বলেন, মাঠ ছাড়তে একটু দেরি হওয়ায় কিশোরগ্যাং এর লিডার সায়েমসহ তারা সুইচ গেয়ার দিয়ে আমাদেরকে এলোপাতাড়ি কুপায়। আমরা তাদের গ্রেফতার করে এর বিচার চাই।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি হামলাকারীরা কিশোর গ্যাং। ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীসহ ৩ বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হামলাকারীদের গ্রেফতার করতে আমাদের অভিযান চলছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রামগড় সীমান্ত নিরাপত্তা, পুশইন ও চামড়া পাচার রোধে  বিজিবির কঠোর নিরাপত্তা জোরদার

পুলিশের  দুই ঊর্ধ্বতন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

র‍্যাব এর অভিযানে ৯৭৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণে শাকতলায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা।

তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা

ত্রিশাল সরকারি নজরুল কলেজ মার্কেটে আ.লীগের অফিস

চৌদ্দগ্রামে এস.এস.সি সমমানের পরিক্ষা কেন্দ্রের পাশে দোকান খোলা রাখায় জরিমানা

পুলিশের গুলিতে ০২ জন স্কুল শিক্ষার্থী আহত

Apple Quickly Releases New iPhone Update Exclusively For 3 iPhones

সমন্বয়ক রিফাত রশিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নারী শিক্ষার্থীর