শুক্রবার , ২১ জুন ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

ফেইসবুক লাইভে এসে আত্মহত্যা, মৃত্যুর জন্য দায়ী করলেন বাবাকে।

ঢাকা আউটলুক ডেস্ক :
জুন ২১, ২০২৪ ৪:১৩ পূর্বাহ্ণ
পঠিত: ১৬৬ বার

নিজস্ব প্রতিবেদক //

রাজশাহীতে রহিমা আক্তার রেমি (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে চারঘাট থানা পুলিশ। এর আগে তিনি ফেসবুকে তিনটি ভিডিও পোস্ট করে তার হতাশা ও আত্মহত্যার কথা জানান। পুলিশের প্রাথমিক ধারণা, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৮ জুন) সকালে চারঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মিয়াপুরের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠালে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় দাফন সম্পন্ন হয়।

নিহত রহিমা আক্তার রেমি পুঠিয়া উপজেলার গোন্ডগোহালি গ্রামের আ. রহিমের মেয়ে। ৮ বছর আগে পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়ীয়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে সাইম আক্তার সাগরের সঙ্গে তার বিয়ে হয়।
পুলিশ জানায়, আত্মহত্যা করার আগে রেমি ২৩ মিনিট, ১২ মিনিট ও ৫ মিনিট সময়কালের ৩টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

২৩ মিনিটের ভিডিওতে রেমি বলেন, ‘কথা হইলো আমার মৃত্যুর জন্য দায়ী কারা। প্রথমেই আমার বাবা ও ছোট (সৎ) মাকে বলি আমার প্রিয় মানুষটাকে (স্বামী) জেল, আইন-আদালতের পেছনে ঘুরাবা না। কারণ আমার মৃত্যুর জন্য দায়ী তুমি (বাবা)। আজ যদি তুমি বিয়ে না করতে, আমার মাকে নিয়ে সংসার করতে তাহলে আমাকে নিয়ে এসব কথা বলার সাহস পেত না। জেল যদি কাউকে খাটতে হয় সে তোমার (বাবা)। সেটা একমাত্র তোমার। আর কারো না।’

আরও বলেন, ‘আমার হাজবেন্ডকে বলছি, তোমার নামে যদি কেউ এলিগেশন দেয় যে, তোমার মানসিক টর্চারে আমি মারা গেছি- তুমি তার নামে মামলা দিবা। ওর নামে দিবা মামলা, কারণ আমার বাবা মা ভালো হইলে কেউ সাহস পাইতো।’

১২ মিনিট সময়কালের ভিডিওতে রেমি বলেন, ‘আমি একটি বই লিখতে শুরু করেছিলাম। বইয়ের নাম রাখতে চেয়েছিলাম সুইসাইড। বই লেখা শেষ না করতেই আমি নিজেই সুইসাইড হয়ে গেলাম। বাবা-মা খারাপ হলে কিন্তু সন্তানরা খারাপ হয় না। এসব কথা শুনতে শুনতে বোর হয়ে গেছি। জীবন দিয়ে প্রমাণ করে দিতে চাই।’
স্বামীর উদ্দেশে রেমি বলেন, ‘তুমি সন্তানের বাবা-মায়ের দায়িত্ব পালন করবে। আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি। তোমার যখন চাকরি ছিল না, বেকার ছিলে, তখন আমি তোমাকে ছেড়ে যাইনি। এখন তোমার চাকরি হয়েছে। যে নতুন জীবনসঙ্গী হবে তাকে সময় দিও।’

এ ঘটনায় রাজশাহী চারঘাট মডেল থানায় মামলা হয়েছে। মামলায় রেমির বাবা উল্লেখ করেছেন, ঈদের দিন আমার মেয়ে এবং মেয়ের জামাই আমার বাড়িতে দুপুরের খাওয়া-দাওয়া করেন। পরে মেয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। মেয়ে শ্বশুর বাড়িতে গেলে সে বাড়ির লোকজনের সঙ্গে পারিবারিক কলহ হয়। পারিবারিক কলহ হলে ওই রাতে আমার মেয়ে ও জামাই চারঘাট পৌরসভার মিয়াপুরের ভাড়া বাসায় চলে যায়। পরদিন সকাল সাড়ে ৫টার দিকে জামাই সাইম আক্তার সাগর আমার ছেলে রাগিবকে মোবাইল ফোনে জানান যে, তোমার বোন গলায় ওড়না পেঁচিয়ে বেলকনির গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়েছে। পরে জামাই মেয়েকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘রহিমা আক্তারের বাবার সঙ্গে তার মায়ের ডিভোর্স হলে বাবা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এতে একা হয়ে পড়েন রহিমা আক্তার রেমি। এ নিয়ে কটু কথা শুনতে শুনতে তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। এর আগেও বেশ কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেন ‘

  • ওসি আরও বলেন, ‘মঙ্গলবার রাতে ফেসবুকে ৩টি ভিডিও পোস্ট করেন। পারিবারিক জীবন, স্বপ্ন ও চাওয়া-পাওয়া নিয়ে তার দুঃখের কথা বলেন। বাবা-মাকে নিয়ে অনেক কথাও বলেছেন তিনি। রাতের শেষ ভাগে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় মামলা হয়েছে
Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে কুমিল্লায় বিদ্যুৎ অফিসে গ্রাহকদের অবস্থান কর্মসূচী

কুমিল্লায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক এক

বরেণ্য সাংবাদিক সাঈদুর রহমান রিমন” স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা?

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব

কুমিল্লায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিদেশী মদসহ আটক এক

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

চৌদ্দগ্রাম উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

কুমিল্লার চৌদ্দগ্রাম মিয়া বাজার ফেমাস হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

খুলশিতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির দাপট ‘ক্যাশিয়ার’ পরিচয়ে কে এই এমরান

২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ