রবিবার , ২৩ জুন ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

বরগুনায় লোহার ব্রিজ ভেঙে খালে পড়ে, নিহত ৯

ঢাকা আউটলুক ডেস্ক :
জুন ২৩, ২০২৪ ৫:৪১ পূর্বাহ্ণ
পঠিত: ২৬৭ বার

নিজস্ব প্রতিবেদক //

বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ার ঘটনায় শিশু সন্তানকে উদ্ধার করতে পারলেও স্ত্রীকে বাঁচাতে পারলাম না বলে আক্ষেপ করছেন যুবক সোহেল খান।

তিনি জানান, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসে স্ত্রী ও সন্তানকে নিয়ে বসেছিলেন সোহেল। মাইক্রোবাসটি পানিতে পড়ার পর তিনি গাড়ির কাচ ভেঙে তার শিশুসন্তানকে নিয়ে বেরিয়ে আসেন। কিন্তু স্ত্রীকে তিনি আর বের করতে পারেননি। এ সময় চোখের সামনে পানিতে মাইক্রোবাসটি তলিয়ে স্ত্রী রাইতি খান মারা যান।


শনিবার (২২ জুন) দুপুরে বরগুনার আমতলী এলাকার হলদিয়া-চাওড়া সীমান্তবর্তী চাওড়া হলদিয়া খালের ওপর লোহার সেতু ভেঙে মাইক্রোবাসটি খালে পড়ে দুর্ঘটনার পরই বিলাপ করে এ কথাগুলো বলছিলেন সোহেল খান। এ দুর্ঘটনায় নারী-শিশুসহ ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে বিকেলে মরদেহ নিয়ে বরগুনার আমতলী থেকে মাদারীপুরে রওনা হয় একটি ট্রাক।

গণমাধ্যমকে সোহেল খান জানান, হলদিয়া ইউনিয়ন থেকে আমতলী পৌর শহরে মাইক্রোবাসে করে যাচ্ছিলেন তার শ্যালিকার বৌভাতে। মাইক্রোবাসে মোট ১৭ জন যাত্রী ছিলেন। আমতলী উপজেলার হলদিয়া ও চাওরা ইউনিয়নের মধ্যবর্তী খালের সেতু অতিক্রম করার সময় সেতু ধসে খালে পড়ে যায়। মাইক্রোবাসে চালকের আসনের পাশে তিনি তার সাত মাস বয়সী শিশুসন্তান সাব্বিরকে কোলে নিয়ে বসে ছিলেন। তিনি বলেন, মাইক্রোবাসটি পানিতে পড়ার পর তিনি গ্লাস ভেঙে তার শিশুসন্তানকে নিয়ে বেরিয়ে আসেন। কিন্তু তার স্ত্রীকে তিনি আর বের করতে পারেননি। এ সময় পানিতে মাইক্রোবাসটি তলিয়ে যায়। এ ঘটনায় পানিতে ডুবে তার স্ত্রী রাইতি খান মারা যান। আমতলীতে মাইক্রোবাস খালে পড়ার ঘটনায় মোট ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে সাতজন নারী ও দুই শিশু রয়েছেন।
নিহতরা হলেন: মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া এলাকার সাবেক সেনা সদস্য মাহাবুবর রহমান সবুজের ভাই সোহেলের স্ত্রী রাইতি (৩০), শাশুড়ি রুমি বেগম (৪০), সবুজের মা ফরিদা বেগম (৪০), মামী মুন্নি বেগম (৪০), তার সন্তান তাহিয়া (৭) ও তাসদিয়া (১১) এবং আরেক মামী ফাতেমা বেগম (৪০)। বাকি দুজন হলেন: আমতলীর দক্ষিণ তক্তাবুনিয়া জহিরুল ইসলামের স্ত্রী জাকিয়া (২৮) এবং শিশুকন্যা রিদি (৫)।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ১৯.৫ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লার সদর দক্ষিণে দিনে দুপুরে যাত্রপুর মধ্যমপাড়ায় ডাকাতির ঘটনা ঘটেছে।

ফেসবুকে নারী উদ্যোক্তা সালমা ইসলামকে নিয়ে অপপ্রচার: আইনের আশ্রয়েও মিলছে না শান্তি

কুমিল্লায় হাসপাতাল থেকে সাপে কাটা গৃহবধূকে নিয়ে কবিরাজের বাড়ি ; অবশেষে মৃত্যু

ঈদের কেনা-কাটা শেষ, দোকানিরা বাড়ি ফিরছে

কুমিল্লা সদর দক্ষিণে বিপুল পরিমান টাপেন্ডাল ট্যাবলেটসহ গ্রেফতার ০১

কুমিল্লায় ২০ কেজি গাঁজা ও ১৪৭ বোতল ফেন্সিডিল’সহ আটক এক

আখেরি বাণিজ্য চালাচ্ছেন প্রধান বন সংরক্ষক

নাঙ্গলকোট উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানের সাথে কাজীঃ মা-ও অলি উল্লার সৌজন্য সাক্ষাৎ

বাহরাইন বিএনপির নতুন কমিটি গঠন