মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া সাইজুদ্দিন ত্যাগি নেতা কর্মীরা হতাশ

স্টাফ রিপোর্টার:
অক্টোবর ১৫, ২০২৪ ২:২০ পূর্বাহ্ণ
পঠিত: ৮৮ বার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এখন মূর্তিমান আতঙ্কের নাম সাইজুদ্দিন আহম্মেদ।শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির নাম ভাঙিয়ে দোকান-মার্কেট দখল ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আলোচনায় আসেন বিএনপির এই নেতা।বিগত আওয়ামী লীগ সরকারের সময় লিয়াজো করে গড়ে তুলেন অপরাধ সম্রাজ্য, ও নিজস্ব ক্যাডার বাহিনী।ক্ষমতা পরিবর্তনের পর এখন অনেকটাই বেপরোয়া তিনি।সাইজুদ্দিনের ও তার লোকজনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বেশ কয়েকটি পরিবার। জানা গেছে ২০০৪ সালের ১৩ মার্চ গাজীপুর জেলা ছাত্র দলের যুগ্ন সম্পাদক সাইদুর রহমান স্বপন বকশীকে প্রকাশ্যে হত্যা করে আলোচনায় আসেন সাইজুদ্দিন আহম্মেদ।দীর্ঘদিন কারাভোগ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে চলতে থাকেন তিনি।২০২২ সালে ভাগিয়ে নেন কালিকৈর পৌর বিএনপির যুগ্ন সম্পাদকের পদ। এক দিকে বিএনপির পদ,অন্য দিকে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আঁতাত করে গড়ে তুলেন অপরাধ সম্রাজ্য,নিজস্ব ক্যাডার বাহিনী।আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসন ও নির্যাতনে বিএনপি নেতারা যখন ঘরবাড়ি ছাড়া,তখন সাইজুদ্দিন আওয়ামী লীগের সঙ্গে সখ্য করে চালাতে থাকেন ঝুট ব্যবসা,গুদাম দখল সহ নানা অপকর্ম।

গত ৫ আগষ্ট ক্ষমতা পরিবর্তনের পর আরও বেপরোয়া হয়ে ওঠেন সাইফুদ্দিন আহম্মেদ।৬ আগষ্ট চান্দনা সাহেব পাড়া এলাকার জহিরুল হক জনির বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর করে, ঘর থেকে টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন জনি।সেই থেকে ২ মাসের বেশি সময় বাড়িছাড়া জনি ও তার বৃদ্ধ মা,প্রান ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিয়াকৈর থানা, এবং গাজীপুর সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না তারা। এ বিষয়ে জনির মা কান্নাজড়িত কন্ঠে বলেন,বাড়ি ও জায়গা আমাদের।সাইজুদ্দিন জোর করে আমাদের বাড়ি থেকে বের করে দিয়ে ভাঙচুর করে টাকা-পয়সা সব নিয়ে গেছে।আমরা পরিবার নিয়ে ঘর ছাড়া।এখন আমরা প্রশাসনের কাছে বিচার চাই।উপজেলার সফিপুর বাজারের ব্যবসায়ী আব্দুল কাদের,প্রায় ৪০ বছর ধরে সফিপুর বাজারে সরকারি দোকান ইজারা নিয়ে ব্যবসা করে আসছেন।৫ আগষ্টের পর তার দীর্ঘদিনের সেই ব্যবসা প্রতিষ্ঠানটি দখল করে নেন সাইজুদ্দিন। এই বিএনপি নেতার বিরুদ্ধে একই বাজারের আরও চার ব্যবসায়ীর দোকান দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এছাড়া তার অনুসারী, কর্মীরা পূর্ব চান্দরা বোর্ডমিল ও পল্লী বিদ্যুৎ এলাকায় বনের জমি দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এসব এলাকার বাজার গুলো থেকে তারা চাঁদা তুলছেন।পূর্ব চান্দরার বোর্ডমিল এলাকায় ক্লাব ঘর নির্মানের নামে বনের জমি দখল ও বাসা বাড়ি নির্মানের অভিযোগ রয়েছে। এ বিষয়ে সাইজুদ্দিনের ভাগিনা তরিকুল ইসলাম বলেন,অনেকেই বনের শত বিঘা জমি দখল করেছেন,মামা তো সামন্যই করেছেন। এখানেই থেমে থাকেননি সাইজুদ্দিন। আনসার একডেমির ৩ নম্বর গেইটের বিপরীতে ৩২ শতাংশ জমিতে থাকা খালেক সুপার মার্কেট দখল করে দোকানদারদের ভয়ভীতি দেখিয়ে সেখানে নিজের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেন।যার বাজার মুল্য ৪ কোটি টাকা। বিএনপির তৃনমুল নেতাকর্মী ও স্থানীয়রা জানান,বিএনপির পদে থেকে একের পর এক বিতর্কিত কর্মকান্ড করছেন সাইজুদ্দিন। তিনি ও তার অনুসারীদের কারনে বিএনপির ত্যাগি নেতাকর্মীরা হতাস।এমন কর্মকান্ডের কারনে জনপ্রিয় দলটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন তারা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম বলেন,দলেয় পদে থেকে অপকর্ম করার সুযোগ নেই। এ বিষয়ে তারক রহমানের পরিষ্কার বার্তা রয়েছে- কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন,সাইফুদ্দিনের বিষয়টি আমার কানে এসেছে,দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযোক্ত সাইফুদ্দিনের বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। ফোন করা হলে বলেন কোর্টে গিয়ে খোজ নেন,স্পটে গিয়ে দেখেন,প্রতিবেদককে কিছুটা এরিয়ে দ্রুত ফোন কল কেটে দেন।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার চৌদ্দগ্রামে পান বোঝাই পিক-আপ থেকে ৫৪,০০০ ইয়াবা উদ্ধারসহ, চালক আটক

বাংলাদেশের সংবিধানের মূলনীতিসমূহ, হাত দিলেই সাপের মত ছোবল মারবে!

লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখল করে অবৈধ ইটভাটা গড়ে তোলার অভিযোগ

কুমিল্লা বুড়িচং এ ভূয়া ভূমিহীন সনদ দিয়ে বাকশালীমুল ইউপি চেয়ারম্যান আবদুল করিমের বিরুদ্ধে খাস জমি পাইয়ে দেওয়ার অভিযোগ

মানবপাচারে জড়িত ছিলেন সাবেক মন্ত্রী, এমপি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

১৫৯ পুলিশ সদস্যকে ৭৫ লক্ষাধিক টাকার আর্থিক অনুদান প্রদান 

পুলিশের ওপর হামলা: গিয়াস উদ্দিন আত তাহেরির নামে আরও মামলা

কুমিল্লা টমছম ব্রীজে পুলিশি চেক পোস্টে, পুলিশ দেখে অস্ত্র তাক আটক তিন, ৪০ মামলার আসামী গ্রেফতার

আগুনে দগ্ধ শিশু ফাতেমার দায়িত্ব নিলেন রবিউল ইসলাম নয়ন

কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত