রবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

বিজয় দিবস উৎযাপনে কলকাতায় বাংলাদেশ প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক :
ডিসেম্বর ১৫, ২০২৪ ১১:২১ অপরাহ্ণ
পঠিত: ২০৯ বার

আগামী ১৬ ডিসেম্বর কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদরদপ্তরে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করছে দেশটির সরকার। ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে সেই অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে ১৭ সদস্যের প্রতিনিধিদল কলকাতায় পৌঁছেছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে তারা কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন। দলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুর রহমান। প্রতিনিধিদলে রয়েছেন, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা সাতজন এবং বর্তমান কর্মরত দুজন। সবমিলিয়ে ১৭ জন প্রতিনিধিদলে রয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুর রহমানের নেতৃত্বে দলে রয়েছেন মেজর মোহাম্মদ বদরুল ইসলাম ও তার স্ত্রী ফাহিমা ফেরদৌস। ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর কবির ও তার স্ত্রী আয়েশা ইয়াসমিন। অবসরপ্রাপ্ত কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির ও তার স্ত্রী খালেদা মরিয়ম।

আরও রয়েছেন, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী আশরাফ ও তার স্ত্রী আনোয়ারা বেগম। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম চৌধুরী ও তার স্ত্রী রোকেয়া রহমান। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার ও তার স্ত্রী আসমা ইয়াসমিন। অবসররপ্রাপ্ত মেজর এবিএম নুরুল আলম ও স্ত্রী ফেরদৌসি বেগম। অবসরপ্রাপ্ত কমোডর আব্দুল ওয়াহেদ চৌধুরী, বীর উত্তম, বীর বিক্রম (জি) ও তার স্ত্রী সাবেরা ওয়াহেদ চৌধুরী।

অপরদিকে, কলকাতা ফোর্ট উইলিয়ামের পক্ষে জানানো হয়েছে, এবারের বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিট থেকে। প্রথমে দুই দেশের প্রতিনিধিদল স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সকাল সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হবেন সেনাবাহিনী প্রতিনিধি। এরপর মিলিটারি ট্যাটু শিরোনামে সেনাবাহিনীর বিশেষ বিষয়গুলো প্রদর্শিত হবে। সব মিলিয়ে দুই বাংলার প্রতিনিধিদের সমন্বয়ে বিজয় দিবস উদযাপন এক মিলনমেলায় পরিণত হতে চলেছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে কাজ করে

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্য আটক

মেম্বার গ্রুপের দ্বন্দ্বে রণক্ষেত্র নাঙ্গলকোট, নিহত ২

সাবেক আইনমন্ত্রীর আত্মীয় পরিচয়ে ঘুষ দুর্নীতির সুবিধা নিতেন ওসি!

কুমিল্লায় ৯৬ কেজি গাঁজা’সহ র্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার ০৩

ধনবাড়ীর সা‌বেক বিএনপি নেতার হামলা ও সন্ত্রাসী কার্যক্রম মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

কুমিল্লা সদর দক্ষিন থানা পুলিশের অভিযানে চোরাই সিএনজি সহ গ্রেফতার ০১।

সড়ক পরিবহন নতুন কনভেনার কমিটি গঠন

এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে কুমিল্লায় ইসলামি ছাত্র আন্দোলনের হেল্প ডেস্ক

ডিবি পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ০২