রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

মাদবপুরে বসতবাড়ির জায়গা দখলকে কেন্দ্র করে পিতা-পুত্র-পুত্রবধু আহত

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর ৫, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
পঠিত: ১৩৪ বার

সিলেট হবিগঞ্জের মাদবপুর উপজেলায় বসতবাড়ির খাস দলিলের জায়গা দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় পিতা-পুত্র-পুত্রবধু গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহতরা হলেন— খোরশেদ আলী ও তার ছেলে নিপু মিয়া, নিপু মিয়ার স্ত্রী। তাদের বাড়ি গিলাতলী গ্রামের মইজপুর এলাকায়। বর্তমানে তারা গুরুতর আহত অবস্থায় ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খোরশেদ আলীদের খাস দলিলভুক্ত বসতভিটার জায়গা দখলের চেষ্টা করে আসছে একই এলাকার বরবত আলী, মারফত আলী, উকুম আলী, রমজান আলী, রুবেল মিয়া, রুমেন মিয়া, জোসনা বেগম ও রোশোনা। এর আগে অভিযুক্তরা জোরপূর্বক ভুক্তভোগীদের গাছ কেটে ফেলে। সে ঘটনায় খোরশেদ আলী মাদবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।

গতকাল বিকেলে খোরশেদ আলী ও তার ছেলে নিপু মিয়া স্থানীয় একটি দিঘী থেকে মাছ ধরতে গেলে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় নিপু মিয়ার পা, মাথা ও হাতের আঙুল ভেঙে যায় এবং খোরশেদ আলীর পায়ের হাড় ভেঙে গুরুতর জখম হন। নিপু মিয়ার স্ত্রীও আহত হয়।

ভুক্তভোগীরা জানান, হামলাকারীরা প্রথমে খালে ফেলে মারধর করে। পরে খাবার জায়গাতেও তাদের আক্রমণ করা হয়। তারা অভিযোগ করেন, প্রতিপক্ষরা বারবার তাদের এলাকা ছাড়ার হুমকি দিয়ে আসছে এবং প্রাণনাশের চেষ্টা করছে।

এ বিষয়ে মাদবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ দিলপ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঈদে লাকি কুপন ড্র এ রুপায়ন দেলোয়ার টাওয়ারে কারচুপির অভিযোগ

ফ্যাসিস্ট লীগের দোসর, কুষ্টিয়ার মূর্তমান আতংক সাবেক অতিরিক্ত সচিব টিপু সুলতানকে রক্ষার ফন্দি

র‍্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ০৪ কেজি গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল ও ২৪ ক্যান বিয়ার’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বরখাস্ত করা হয়েছে

কুমিল্লা ঢাকা-চট্রগ্রাম মাহসড়কের পাশে অবৈধ দোকান-পাট উচ্ছেদ

গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর কবর জিয়ারত

দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

ইশরাককে সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব্য বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ 

কুমিল্লার বাখরাবাদ গ্যাস কোম্পানির ডিজিএমের বিরুদ্ধে কোটি টাকার আত্মসাতের অভিযোগ 

২১ মামলার আসামী মাদক সম্রাট আল মামুন মাদকসহ গ্রেফতার