মঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

কুমিল্লার বরুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা-২: প্রচারণার শুরুতেই মাঠ উত্তপ্ত, মতিন ও সেলিম ভূঁইয়ার সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ র‍্যাব সদস্য

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার: গেন্ডারিয়ায় শোকের ছায়া ​

ডিবিতে থাকাকালীন সিনিয়রের তথ্য ফাঁস: কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এএসআই মোস্তাফিজের অডিও ভাইরাল

“মাধবপুরের ত্রাস কামরুল গ্রেফতার, তবে কমেনি সিন্ডিকেটের দাপট; নেপথ্যে পুলিশ কর্মকর্তার ওপর হয়রানি মিশন!”

অনুসন্ধান প্রতিবেদন :
জানুয়ারি ২০, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
পঠিত: ১০১ বার

হবিগঞ্জের মাধবপুরে ফসলি জমির মাটি লুটপাটকারী একটি শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এখন নানামুখী হয়রানির শিকার হচ্ছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল হাসান। স্থানীয় কামরুল-নুরু-মোশারফ সিন্ডিকেটের অবৈধ কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

অনুসন্ধানে জানা যায়, ছাতিয়াইন রোড সংলগ্ন পলাশ ব্রিক ফিল্ড এলাকায় দিনরাত ভেকু দিয়ে ফসলি জমির মাটি কেটে সাবাড় করছে এই সিন্ডিকেট। তাদের রয়েছে একটি সশস্ত্র বাহিনী, যারা প্রতিবাদকারী গ্রামবাসীকে তুলে নিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া এই চক্রের বিরুদ্ধে জমি দখল ও মাদক ব্যবসার মতো গুরুতর অভিযোগও রয়েছে।
গত ১৩ জানুয়ারি এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামেন এসআই নাজমুল হাসান। ঘটনার সত্যতা পেয়ে ১৭ জানুয়ারি সিন্ডিকেট প্রধান কামরুলকে গ্রেফতার করে পুলিশ। এরপরই শুরু হয় নাটক। কামরুলকে থানা থেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে সিন্ডিকেটের বাকি সদস্যরা এখন তদন্ত কর্মকর্তা এসআই নাজমুলের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে তার বিরুদ্ধে বানোয়াট ও মনগড়া সংবাদ প্রকাশ করিয়ে তাকে মানসিকভাবে হেনস্তা করার চেষ্টা চলছে।

গ্রেফতারকৃত কামরুলসহ এই সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে ঢাকা ও হবিগঞ্জে একাধিক চাঞ্চল্যকর মামলা রয়েছে:

  • ১. হত্যা মামলা: ডিএমপি বিমানবন্দর থানা, এফআইআর নং-১১ (১৪ নভেম্বর ২০২৫)। ধারা: ৩০২/১৪৩/১৪৯ সহ দণ্ডবিধি।
  • ২. মাটি লুট ও বালুমহাল মামলা: মাধবপুর থানা, মামলা নং-৩২ (২৫ ডিসেম্বর ২০২৫)। এই মামলায় জব্দ হয়েছিল ১টি ভেকু ও ড্রাম ট্রাক।
  • ৩. দাঙ্গা ও গুরুতর জখম মামলা: মাধবপুর থানা, মামলা নং-১২/৩৯৪ (১০ ডিসেম্বর ২০১৬)।

এজাহারভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন: সাহেদ মিয়া (৩৩), স্বপন মিয়া (৩৮), রনক মিয়া (৩৫), মোঃ ফয়সল মিয়া (৩৫), জসিম মিয়া (৪৩), আমিন মিয়া (৪৫) এবং আব্দুল কাদির ওরফে মেহের আলী (৪৯) সহ অজ্ঞাতনামা আরও ২০-২২ জন।

এলাকাবাসীর প্রশ্ন—একজন পুলিশ কর্মকর্তা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যদি নিজেই হয়রানির শিকার হন, তবে সাধারণ মানুষ কার কাছে যাবে? যদি এই সিন্ডিকেটকে এখনই শক্ত হাতে দমন করা না হয়, তবে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে।
প্রশাসনের উচিত এই ‘মাটি খেকো’ সিন্ডিকেটের সকল সদস্যকে দ্রুত আইনের আওতায় আনা এবং সাহসী কর্মকর্তাদের সুরক্ষা নিশ্চিত করা।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

সর্বোচ্চ পঠিত - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কেরানীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে নিন্দা ও ক্ষোভ

৪০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থী আতিক হত্যাকান্ডের ঘটনায় জড়িত অন্যতম আসামী  গ্রেফতার

ক্লুলেস, যুবকের গলা কাটা লাশ উদ্ধার – হত্যায় জড়িত ১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

কোটাবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

বিজয়নগরে ভূমি দস্যু পরিবার কতৃক বিএমএসএস এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকে প্রাণ নাসের হুমকি দিয়ে হামলা করে

ফেইসবুকে অন্তর্বর্তী সরকারের ‘সমালোচনা’: এক সহকারী কমিশনার প্রত্যাহার

কুমিল্লার সদর দক্ষিনে এস আই মোরশেদ আলমের নেতৃত্বে ০৩ ছিনতাইকারী গ্রেফতার।

জামায়াতের কর্মী সংখ্যা বাড়াতে বললেন পুলিশ কর্মকর্তা

কুমিল্লার চৌদ্দগ্রামে ক্রেতা সেজে উপজেলা প্রশাসনের  মিস্বান্নী বাজারে অভিযান আটক ০৯ জন,  পশু জব্দ ৬৮